যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ কার্যকরী কমিটির তৃতীয় সভা, কাউন্সিলকে ঘিরে বিভিন্ন ধরনের প্রস্তাব
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ কার্যকরী কমিটির তৃতীয় সভা ৯ই অক্টোবর সোমবার এস্টোরিয়ার হোম-২ হোটেলের কনফারেন্স রুমে ৫৯ জন সদস্যের স্বত:স্ফূর্ত অংশগ্রহনের মাধ্যমে অনুস্ঠিত হয়। সভার অন্যতম এজেন্ডা ছিল যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের পরবর্তী কাউন্সিল। এ ব্যাপারে উপস্হিত প্রায় সকলেই যার যার নিজস্ব অবস্হান থেকে তাদের বক্তব্য তুলে
ধরেন। সর্বমোট বক্তা ছিলেন ৪২ জন। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান এবং সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ। ড. সিদ্দিকুর রহমান সভায় অন্যান্য এজেন্ডা নিয়েও বিস্তারিত আলোচনা করেন। বক্তাগণ তাদের বক্তব্যে কাউন্সিলকে ঘিরে
বিভিন্ন ধরনের প্রস্তাব রাখেন। সকলেই তাদের প্রস্তাব ধৈর্য্য সহকারে শোনেন। সভার মেয়াদ প্রায় চার ঘন্টা স্হায়ী হয়। সর্বশেষে সভাপতি একটি সাফল্যজনক কাউন্সিল করতে সকলের সর্বাত্বক সহযোগিতা কামনা করে আরও আলোচনার পথ উন্মুক্ত রেখে সভার সমাপ্তি টানেন। প্রেস বিজ্ঞপ্তি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা
- Trump Admin Rescinds Public Charge Rule
- BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX
- EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation