Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ’র কার্যনির্বাহী কমিটির সভা ২৮শে জানুয়ারী, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান সভাপতির

অনলাইন ডেস্ক পঠিত: 159 বার

প্রকাশিত: January 16, 2018 | 6:33 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ’র কার্যনির্বাহী কমিটির সভা ২৮শে জানুয়ারী রবিবার বিকেল ৪:০০ টায় অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ’র সভাপতি ড. সিদ্দিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কার্যনির্বাহী কমিটির সভাটি এস্টেরিার হোটেল হোম-২ (Hotel Home-2, Conference Room, 39-06 30th Street, LIC, Astoria, New York) সুইটে অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তিতে কার্যনির্বাহী কমিটির সভায় সকলের উপস্থিতি কামনা করে ড. সিদ্দিক বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবং নিজেদের অভ্যন্তরীন যে কোন বিষয় নিয়ে খোলাখুলি আলোচনার জন্যই মূলত: এই সভা আহবান করা হচ্ছে। প্রতিটি সদস্য তাদের যুক্তিসঙ্গত বক্তব্য উপস্থাপনের মাধ্যমে সভাকে প্রাণবন্ত করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।
নিন্মে মূল কয়েকটি এজেন্ডা উল্লেখ করা হলো :
১) সভাপতি সূচনা বক্তব্য : কার্যনির্বাহী কমিটির সভা ডাকার প্রেক্ষাপট সবিস্তার বর্ননা।
২) গত কার্যনির্বাহী কমিটির সভা যেখানে মূলতবী হয়েছিল সেখান থেকেই আবার শুরু।
৩) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সুফল ঘরে তুলতে আমাদের করণীয় সম্পর্কে সকলের মতামত নেওয়া।
৪) শুন্য পদগুলো পুর্ণ করার ব্যাপার আলোচনা।
৫) যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সম্মে¥লনের ব্যাপারে উপস্থিত সকলের মতামতের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া।
৬) বিবিধ।ড. সিদ্দিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলেন, সকল সন্মানিত সদস্যদের প্রতি আমার সনির্বন্ধ অনুরোধ আসুন আমরা সবাই মিলে আসন্ন সভাটিকে সর্বাত্মক ভাবে সফল করতে একাত্ব হয়ে কাজ করি। নির্বাচনের এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং সেক্ষেত্রে ঐক্যবদ্ধতার কোন বিকল্প নেই, একথাটি ঘুণাক্ষরেও যেন আমরা ভুলে না যাই। সভা চলাকালীন সময়ে আমরা সবাই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবো, একে অপরের কথা শুনবো এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকবো।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ