Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের কর্মী সভা ৭ মে

অনলাইন ডেস্ক পঠিত: 188 বার

প্রকাশিত: April 28, 2017 | 6:41 AM

নিউইয়র্ক : আগামী ৭ এপ্রিল রোববার বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুক্তরাষ্ট্র শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির এক কর্মী সভা আহ্বান করা হয়েছে। সিটির জ্যাকসন হাইটসস্থ মামুন টিউটোরিয়ালে ঐদিন সন্ধ্যা ৭টায় এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। খবর ইউএনএ’র।

যুক্তরাষ্ট্র যুবলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: আগামী ২০১৯ সালে অনুষ্ঠিতব্য বাংলাদেশে জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশ আওয়ামী প্রস্তুতি নিচ্ছে। ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় ছাড়া অন্য কোন পথ নেই। কেননা আওয়ামী লীগ জনগণের দল এবং গণতন্ত্রে বিশ্বাসী দেশের স্বাধীনতায় নেতৃত্বদানকারী গৌরববাহী দল। তাই আওয়ামী লীগের প্রতি দেশ ও জনগণের অধিকার সহ চাওয়া-পাওয়ার শেষ নেই। যুক্তরাষ্ট্র যুবলীগ মনে করে দল, দেশ ও জনগণের প্রয়োজনে আগামী নির্বাচনে দেশের ন্যায় প্রবাসের যুবলীগ নেতা-কর্মীদের অনেক দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব পালনে এখন থেকেই সুষ্ঠু পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পাশে দাঁড়াতে হবে। আরো শক্তিশালী করতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত। এজন্য যুক্তরাষ্ট্র যুবলীগের করণীয় বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামী ৭ এপ্রিল রোববার যুবলীগের এক কর্মী সভা আহ্বান করা হয়েছে।

নিউইয়র্কের জ্যাকসন হাইটসস্থ মামুন টিউটোরিয়ালে ঐদিন সন্ধ্যা ৭টায় এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। সভাটি সফল করতে যুক্তরাষ্ট্র যুবলীগ ছাড়াও নিউইয়র্ক ষ্টেট, সিটি ও সকল বরো কমিটি যুবলীগ নেতৃবৃন্দকে যথাসময়ে উক্ত কর্মী সভায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুক্তরাষ্ট্র শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়কবৃন্দ যথাক্রমে জামাল হোসেন, সেবুল মিয়া, হুমায়ুন আহমেদ চৌধুরী, রহিমুজ্জামান সুমন, ইফজাল আহমেদ চৌধুরী, রিন্টু লাল দাস ও হেলিম উদ্দিন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV