যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি নূরুল ইসলাম অনুর স্মরণে মুন্সীগঞ্জ-বিক্রমপুরবাসীর দোয়া মাহফিল ও আলোচনা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মুন্সীগঞ্জ–বিক্রমপুরের কৃতি সন্তান ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক একান্ত সচিব, এশিয়া ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি সদ্য প্রয়াত এম এ নূরুল ইসলাম অনু ও অকাল প্রয়াত আবু সুফিয়ান মল্লিক রিফাত স্মরণে দোয়া মাহফিল করেছে মুন্সিগঞ্জ–বিক্রমপুরবাসী। গত ২৭ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের মেজবান রেষ্টুরেন্টে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আকতার হোসেন ও প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
দোয়া মাহফিলে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করেন হাফেজ মোঃ নূর হোসেন । মাহফিলে বক্তারা মরহুম নূরুল ইসলাম অনু’র জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতি চারণ করেন এবং মুন্সিগঞ্জ–বিক্রমপুরের সন্তান তরুণ রিফাতের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। শোক সভার অনুষ্ঠানটি পরিচালানা করেন মুন্সিগঞ্জ–বিক্রমপুর এসোশিয়েসনের ইনকের সাধারন সম্পাদক আবু সায়েম ঢালী। অনুষ্ঠানে বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ–সভাপতি সৈয়দ বসরাত আলী, বাংলাদেশ সোসাইটির প্রাক্তন সাধারন সম্পাদক মোঃ ফকরুল আলম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপ–প্রাচার সম্পাদক তৈয়বুর রহমান তৈয়ব, মুন্সিগঞ্জ–বিক্রমপুরের সভাপতি ইকবাল হোসেন, মুন্সিগঞ্জ–বিক্রমপুরের উপদেষ্টা কামরুল হাসান চৌধুরী, মুন্সিগঞ্জ–বিক্রমপুরের উপদেষ্টা আকতার হোসেন, মুন্সিগঞ্জ–বিক্রমপুরের উপদেষ্টা মোঃ বাবুল, মুন্সিগঞ্জ–বিক্রমপুরের উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম, মুন্সিগঞ্জ–বিক্রমপুরের প্রাক্তন সভাপতি ও উপদেষ্টা কাজী জামান বিটু, মুন্সিগঞ্জ–বিক্রমপুরের প্রাক্তন সভাপতি ও বর্তমান উপদেষ্টা ইফেতেখার হোসেন রতন,মুন্সিগঞ্জ– বিক্রমপুরের সহ সভাপতি মোঃ আকবর হোসেন, মুন্সিগঞ্জ–বিক্রমপুরের হাবিবুর রহমান দেওয়ান, কার্যকরী পরিষদ সদস্য সহ প্রবাসী মুন্সীগঞ্জ–বিক্রমপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
সভায় মুন্সিগঞ্জ–বিক্রমপুর এসোশিয়েসনের ইনকের সভাপতি ইকবাল হোসেন বলেন মরহুম নূরুল ইসলাম অনুর দীর্ঘ বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরে বলেন, তিনি তার কর্মগুণ দিয়ে শুধু মুন্সীগঞ্জ–বিক্রমপুরকেই সম্মানিত করেননি, তিনি সকল জেলাবাসীকেই সম্মানিত করেছেন। তিনি বলেন সকল প্রবাসী মুন্সীগঞ্জ–বিক্রমপুর বাসীদের ঐক্য চাই আমরা।
আমাদের প্রবাসে আসার প্রত্যাশাকে একত্রিত করার মধ্য দিয়ে প্রত্যয়কে বাস্তবায়িত করতে আগ্রহী আমরা সকলে। এক্ষেতে সব ধরনের দলীয় বিভাজনও আমরা ভুলে যেতে বদ্ধপরিকর’–উল্লেখ করেন মুন্সিগঞ্জ–বিক্রমপুর এসোশিয়েসনের ইনকের সভাপতি ইকবাল হোসেন । আরও উপস্হীত ছিলেন মোঃ মোশারফ হোসেন, মোঃ প্যারিস, মোঃ জোবায়ের আবেদিন, মনসুর আহমেদ, মিসেস ইকবাল, মিসেস প্যারিস সহ মুন্সিগঞ্জ–বিক্রমপুর বাসিরা উপস্হিত ছিলেন। বাংলা অক্ষর
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ