Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতাদের দেশে বিনিয়োগ : পছন্দের তালিকায় ব্যাংক-বীমা, বিদ্যুৎ কেন্দ্র ও শিক্ষা

অনলাইন ডেস্ক পঠিত: 178 বার

প্রকাশিত: December 1, 2017 | 10:29 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : উৎসাহজনকভাবে বেড়ে চলেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতাদের দেশে বিনিয়োগ। বাংলাদেশে বিনিয়োগে ব্যাংক-বীমা, বিদ্যুৎ কেন্দ্র ও শিক্ষা খাত তাদের পছন্দের তালিকায়। বড় বিনিয়োগ হয়েছে ব্যাংক খাতে। এর মধ্যে একটি ব্যাংক পেয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ইঞ্জিনিয়ার ফরাসত আলী। তাঁর ব্যাংকের নাম এনআরবি কমার্শিয়াল ব্যাংক। ব্যাংকটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি। আরেকটি ব্যাংক পেয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী। তাঁর ব্যাংকের নাম এনআরবি গ্লোবাল ব্যাংক। তিনি এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বিনিয়োগ করেন বিদ্যুৎ খাতে। তিনি পেয়েছেন কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র।
সূত্র মতে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের নামেও একটি বীমা কোম্পানী অনুমোদন চূড়ান্ত পর্যায়ে ছিলো। কিন্তু চূড়ান্ত অনুমোদনের আগেই তার বির্তর্কিত কর্মকান্ডের’ কারণে এটি আর হয়ে ওঠেনি। দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী একটি টেকনিক্যাল কলেজের অনুমোদন পেয়েছেন বলে জানা গেছে।
সূত্র মতে, এবার বাংলাদেশে ব্যাংক পাওয়ার তালিকায় যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কাশেম। তার ব্যাংকের নাম ‘পিপলস ইসলামী ব্যাংক’।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক সিনিয়র নেতা একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জন্য ফাইল প্রস্তুত করছেন বলে জানা গেছে। এ মুহুর্তে এটি বেশি জানাজানি হউক সেটা অবশ্য তিনি চান না।

এদিকে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি আকতার হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলীসহ আরো কয়েকজন নেতাও ব্যাংক-বীমা, বিদ্যুৎ কেন্দ্র অথবা শিক্ষা খাতে বিনিয়োগের চেষ্টায় রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে নিউইয়র্কের স্বনামখ্যাত ইমাম কাজী কায়্যূম তার ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন, আওয়ামী লীগ নেতারা যেন ব্যাংকগুলো জামায়াতীদের কাছে বিক্রি করে না দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV