Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দোয়া-মাহফিলে মহিউদ্দিন ও সায়েদুলকে স্মরণ

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: December 17, 2017 | 3:13 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রাণি সম্পদ মন্ত্রী সায়েদুল হক এবং চট্টগ্রাম সিটির সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে দোয়া মাহফিল করলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। ১৬ ডিসেম্বর শনিবার রাতে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে মেজবান পার্টি হলের এ দোয়া -মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।

নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ বসারত আলী, মাহবুবুর রহমান, শামসুদ্দিন আজাদ এবং লুৎফুল করিম, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী, সহ-সভাপতি মাসুদ হোসেন সিরাজি, মোর্শেদা জামান, আলহাজ্ব আব্দুল কাদের মিয়া প্রমুখ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সেক্রেটারি এম এ সালাম, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, নির্বাহী সদস্য শাহানারা রহমান, খোরশেদ খন্দকারও ছিলেন দোয়া-মাহফিলে।

আওয়ামী লীগের এই দুই নেতার মৃত্যুতে সংগঠন তথা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিতদের অপূরণীয় ক্ষতি হলো বলে মন্তব্য করেন বক্তারা।

সকলেই গভীর শ্রদ্ধায় স্মরণ করেন দুই নেতাকে এবং তাদের আত্মার মাগফেরাতও কামনা করা হয়। মাহফিলে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সর্বস্তরের নেতা-কর্মীরা ছিলেন। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV