Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিব নগর দিবসের আলোচনা সভা

অনলাইন ডেস্ক পঠিত: 100 বার

প্রকাশিত: April 19, 2018 | 8:13 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জ্যাকসন হাইটসের মেজবান রেষ্টুরেন্টের পাটি হলে গত ১৮ই এপ্রিল যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ, প্রচার সম্পাদক হাজী এনাম ও যুগ্ন সাধারন সম্পাদক আইরীন পারভীনের যৌথ পরিচালনায় মুজিব নগর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন নোয়াখালী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আতাউর রহমান ভুইয়া মানিক, বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল হামিদ খান সেলিম।


মুজিবনগর সরকারের তাৎপর্য উল্লেখ করে বক্তারা বলেন, দিবসটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিন মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। আর স্বাধীনতা সংগ্রামের সেই কঠিন মুহুর্তে মুজিবনগর সরকার বাঙ্গালীর স্বাধীনতা আন্দোলনের ন্যয়সঙ্গত অধিকারের পক্ষ্যে বহির্বিশ্বে জনমত গঠন ও বিভিন্ন রাষ্ট্রসমূহের সমর্থন আদায়ে মূল ভূমিকা পালন করে।
মুজিব নগর দিবসের আলোচনা আর উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মাহবুবু রহমান, সৈয়দ বসারত আলী, লুৎফুল কবীর, আবুল কাশেম, শামসুদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, প্রবাসীকল্যাণ সম্পাদক সোলয়ামান আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, কার্যকরী সদস্য শাহানারা রহমান, খোরশেদ খন্দকার, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা সাখাওয়াত বিশ্বাস, মহিলা আওয়ামী লীগের নেত্রী নূরুন্নাহার গিনি, সামসুল আবেদীন জাহিদুল ইমলাম, নুরুল আজম বাবু, আব্দুল হাসিব মামুন, মাহবুবুর রহমান, আলী হোসেন, খোরশেদ খন্দকার, হারুন উর রশিদ, কফিল চৌধুরী, আনিসুজামান, রফিকুল ইসলাম, আব্দুল মালেক, জাহিদ ভুইয়া, মজিবুল মাওলা, জহিরুল ইসলাম, আক্তার হোসেন, নান্টু মিয়া, নুরুল ইসলাম নজরুল। ঐতিহাসিক মুজিবনগর দিবসের এ অনুষ্ঠানে  যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ