যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ১৫ই আগষ্টের শহীদের স্মরণে প্রদীপ প্রজ্জলন
নিউইয়র্ক: জাতীয় শোকদিবস উপলক্ষ্যে ১৫ই আগষ্ট শনিবার প্রথম প্রহরে (১২:০১ মি.) যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে নিউইয়র্কস্থ জ্যাকসন হাইটস ৭৩ স্ট্রীট এর উপরে ১৫ই আগষ্টের সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নুরুজ্জামান সরদার, সাধারণ সম্পাদক সুবল দেবনাথ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক মোঃ শাখাওয়াত বিশ্বাস।
আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য মোঃ আনোয়ার হোসাইন, রুহেল চৌধুরী, ব্রুকলীন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নজরুল, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি মহি উদ্দিন মাহী, যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসানাত হাসান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মুরাদ, কামাল হোসেইন রাকিব, নিউইয়র্ক মহানগর সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, যুবলীগ নেতা টিটু রহমান, ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক আলামিন আকন প্রমূখ।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!