যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন
নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ১৪ ই ডিসেম্বর রাত ১২:০১ মিনিটে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ১ম প্রহরে জ্যাকসন হাইটস এর ডাইভারসিটি প্লাজায় প্রদীপ প্রজ্বলন করা হয় । সংগঠনের সভাপতি নুরুজ্জামান সরদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা সুবল দেবনাথ এর পরিচালনায় উক্ত অনুষ্টানে শহীদ বুদ্ধিজীবী দিবসের ভাবগাম্ভীর্যের উপর আলোচনা করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা গাজী মেজবাউল হোসেন সাচ্ছু, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা শাহীন আজমল, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি দুরুদ মিয়া রণেল, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিকুর রহমান তুরান, এইচ এম ইকবাল, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন রুবেল ভাট, প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, কার্যকরী সদস্য আজিজুল হক, জাতীয় শ্রমিক লীগ যুক্তরাষ্ট শাখার সভাপতি কাজী আজিজুল হক খোকন ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানাত হাসান, যুক্তরাষ্ট আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক জামাল হোসেন ও সেবুল মিয়া, যুক্তরাষ্ট ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পংকজ তালুকদার সহ প্রমুখ ।
অনুষ্টানে বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনার পাশাপাশি বাংলাদেশের মাটিতে পাকিস্তানের দূসর রাজাকার, আলবদর, আলসামস দের কোন প্রকার দেশ বিরোধী কাজ কর্ম করতে দেওয়া হবে না বলে অঙ্গিকার করেন । ঐ সব যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করায় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনক, বঙ্গবন্ধুর কণ্যা, দেশরত্ন শেখ হাসিনার ও তার সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ