Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র জাসদের সম্মেলন ১১ মার্চ : প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: January 30, 2018 | 9:59 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র জাসদের সম্মেলন আগামী ১১ মার্চ রোববার নিউইয়র্কের গুলশান টেরেসে অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি, বিশেষ অতিথি থাকবেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি ও যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমেদ।
এদিকে, সম্মেলন সফল করার লক্ষে যুক্তরাষ্ট্র জাসদের পক্ষ থেকে মাসব্যাপী সাংগঠনিক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে ব্রঙ্কসে গত ২৯ জানুয়ারী সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র জাসদ নের্তৃবৃন্দ গণসংযোগ করে। এসময় তারা ব্রঙ্কসে বসবাসরত জাসদের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন।
জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ও যুক্তরাষ্ট্র জাসদ সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নুরে আলম জিকুর পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা তোফায়েল চৌধুরী, জাসদ নেতা শওকত ওসমান লস্কর, আবুল ফজল লিটন, সৈয়দ মোশারফ হোসেন সাহান, শাহনুর কোরেশী, মনসুর আহমদ চৌধুরী, রুহেল চৌধুরী প্রমুখ।
সভায় কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুসরণ করে সম্মেলন সফল করে তুলতে জাসদের সর্বস্তরের নেতা-কর্মীদের সহযোগীতা কামনা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ। সভায় জাসদের সাংগঠনিক কার্যক্রম জোরদারের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করাসহ সম্মেলন সফল করার লক্ষে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত নিউইয়র্ক সিটির জ্যামাইকা, ব্রুকলিন, ওজনপার্ক, এষ্টোরিয়া, লং-অ্যাইল্যান্ড, জ্যাকসন হাইটসে কর্মী সভা ও বিভিন্ন পেশাজীবী নের্তৃবৃন্দের সাথে মতবিনিময় অব্যাহত রাখা হবে বলে জানান হয়। এছাড়া নিউজার্সিতে বসবাসরত জাসদের নেতা-কর্মীদের রাজনৈতিক-সাংগঠনিক কার্মকান্ডে সম্পৃক্ত করার লক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি মতবিনিময় সভা আয়োজনের কথাও জানান বক্তারা। এসময় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়ন-অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে বাংলাদেশ সরকারের ধারাবাহিকতা রক্ষায় প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসহ জাসদের সকল পর্যায়ের নেতা-কর্মীদের দলীয় সকল কর্মসূচিতে সক্রীয়ভাবে অংশগ্রহণের আহবান জানিয়েছেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক দেওয়ান শাহেদ চৌধুরী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV