Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি তাহের, সেক্রেটারি কাওসার

অনলাইন ডেস্ক পঠিত: 29 বার

প্রকাশিত: February 20, 2018 | 11:12 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতীয়তাবাদি সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের যুক্তরাষ্ট্র শাখার ১২৫ সদস্যের নির্বাহী কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। জাতীয় নির্বাহী কমিটির সভাপতি ড. মামুন আহমেদ এবং সাধারণ সম্পাদক হেলাল খান স্বাক্ষরিত এ কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে আবু তাহের এবং কাওসার আহমেদ।

১৮ ফেব্রুয়ারি রোববার এ সংবাদদাতাকে কেন্দ্রীয় অনুমোদিত কমিটির কপি প্রদান করেছেন নতুন কমিটির সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক কাওসার আহমেদ। এ সময় সেখানে ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতেন।

বেশ ক’মাস যাবত অপেক্ষার পর নতুন কমিটি আসার সংবাদে জাসাসের মাঠ পর্যায়ের অপর কর্মীরাও উৎফুল্ল। কারণ, ৫ বছর যাবত যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি না থাকায় এক ধরনের মারদাঙ্গা পরিস্থিতির মধ্যে কাজকর্ম চলছে এই প্রবাসে। জাসাসের সিনিয়র সহ-সভাপতি হয়েছেন গোলাম ফারুক শাহীন। সহ-সভাপতি রয়েছেন ৩১ জন। সিনিয়র যুগ্ম সম্পাদক করা হয়েছে রিয়াজ চৌধুরীকে। যুগ্ম সম্পাদক রয়েছেন ৮ জন। সহ-সাধারণ সম্পাদক রয়েছেন ১১ জন। অর্থাৎ নিউইয়র্কে জাসাসের ব্যানারে দীর্ঘদিন যাবত সোচ্চার কেউই বাদ যাননি বলে উল্লেখ করলেন সভাপতি আবু তাহের।

সভাপতি ও সাধারণ সম্পাদক জানালেন, শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটির সভা আহবান করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ