Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র প্রবাসী ডিস্কো শাহীন আর নেই

অনলাইন ডেস্ক পঠিত: 104 বার

প্রকাশিত: January 31, 2016 | 8:32 PM

নিউইয়র্ক : ঢাকা তথা বাংলাদেশের প্রথম অডিও ও নিউইয়র্কে বাংলাদেশী মিউজিকের প্রথম অডিও / ভিডিওর প্রকাশক প্রতিষ্ঠান ডিস্কো রেকর্ডিং এবং জ্যাকসন হাইটসে ফাস্ট ফুড রেস্টুরেন্ট ‘টক ঝাল মিস্টি’র সত্বাধিকারী শাহীন রহমান আর নেই। বেশ ক’বছর যাবৎ নিউইয়র্ক সিটির জ্যামাইকায় ‘সিলভার ক্রেস্ট নার্সিং হোমে’ চিকিৎসাধীন ছিলেন এবং সেখানেই গত ৩০ জানুয়ারি শনিবার রাত পৌণে ১১টায় প্রবাসের সাংস্কৃতিক অঙ্গনের এই প্রিয় মানুষটি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। চিকিৎসকরা জানান যে, তিনি লু গেহরিগসে আক্রান্ত হয়েছিলেন। প্রায় ৬ বছর যাবত এই ব্যাধি তাকে কুড়ে কুড়ে খেয়েছে বলে জানালেন তার বড়ভাই শাহনূর রহমান। এটি প্রথমে মাংস কোষগুলোকে অচল করে দেয়, এরপর শরীরের বিভিন্ন অঙ্গকে অবশ করে ফেলে। সবশেষে শ্বাস-প্রক্রিয়া বন্ধ করেছিল। এর রোগের অপর নাম হচ্ছে এ্যামট্রফিক ল্যাটারেল স্কেলরোসিস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা, মা, ভাই-বোনসহসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।এনআরবি নিউজ
তিনি ডিস্কো শাহীন নামেই সমধিক পরিচিত ছিলেন সারা আমেরিকায়। মৃত্যুকালে তার পাশে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এবং ক্রীড়া সংগঠক তৈয়বুর রহমান টনি। টনি ৩১ জানুয়ারি রোববার সকালে এ সংবাদদাতাকে বলেন, ‘দুই দিন আগে শাহীন রহমানের হার্টে সমস্যা দেখা দিলে তাকে কুইন্সের নর্থশোর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা একটু ভালো হলে তাকে আবার সিলভার ক্রেস্ট সেন্টার নার্সিংহোমে নেয়া হয়েছিল।
৫৫ বছর বয়েসী শাহীন রহমান পরিবারসহ ১৯৮৮ সালে ঢাকার জিগাতলা থেকে যুক্তরাষ্ট্রে এসে প্রথমে লসএঙ্গেলেস সিটিতে বসতি গড়লেও দু’বছর পর। তিনি নিউইয়র্কে এসেছিলেন। নিউইয়র্ক-এর সাংস্কৃতিক অঙ্গনেও তিনি অসামান্য অবদান রেখেছেন।
৩১ জানুয়ারি রোববার বাদ মাগরিব নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে খাবার বাড়ির সামনে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। তার ভাই শাহনুর রহমান মরহুমের মৃতদেহ বাংলাদেশে নিয়ে যাবেন এবং প্রিয় মাতৃভূমিতে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের প্রেসিডেন্ট জাকারিয়া মাসুদ জিকো এবং সেক্রেটারি তারেক খান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV