Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের জীবনমান উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য: পিপল এন টেকের প্রতিষ্ঠাতা ও সিইও ইঞ্জিনিয়ার আবু হানিপ

অনলাইন ডেস্ক পঠিত: 145 বার

প্রকাশিত: January 11, 2016 | 9:44 PM

পেনসেলভেনিয়া থেকে আকবর হোসাইন: ভার্জিনিয়া, নিউইর্য়ক এবং নিউজার্সীতে বসবাসরত বাংলাদেশীদের জীবনমান পরিবর্তনের পর পিপল এন টেক পেনসেলভেনিয়ায় বসবাসরত বাংলাদেশীদের আইটিমুখি করার লক্ষ্যে গত ৩ জানুয়ারী আপার ডারবিতে জব সেমিনার এবং মত বিনিময় সভার মাধ্যমে চালু করেছে পিপল এন টেক ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’র পেনসেলভেনিয়া ক্যাম্পাস। উক্ত অনুষ্ঠানে পিপল এন টেকের এর প্রতিষ্ঠাতা ও সিইও ইঞ্জিনিয়ার আবু হানিপ সহ কাউন্সিলম্যান নুরুল হাসান, শেখ সিদ্দিক, কমিউনিটি নেতা আবু আমিন রহমান, বাংলাদেশ এসোসিয়েশন অব ডেলওয়ার ভ্যালি (বিএডিবি) এর প্রেসিডেন্ট ড. ইবরুল হাসান চৌধুরী, বাংলা নিউজ এর সম্পাদক শেখ খুরশান এবং বাংলাদেশ সোসাইটি অব প্যাস্যালভেনিয়া সেন্টরের এবিএম আলতামাস বাবুলসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, নোবেল বিজয়ী ড. ইউনুস গ্রামীন ব্যাংকের মাধ্যমে এবং ব্রাকের জনক ফজলে হাসান আবেদ ব্রাকের মাধ্যমে যেমনি বাংলাদেশীদের জীবনমান পরিবর্তনের কাজ চালিয়ে যাচ্ছেন, ঠিক তেমনি পিপল এন টেক এর প্রতিষ্ঠাতা ও সিইও ইঞ্জিনিয়ার আবু হানিপ আইটি প্রশিক্ষনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীদের জীবনমান পরিবর্তনের কাজ চালিয়ে যাচেছন। বাংলাদেশ প্রেস ক্লব অব আটলান্টিক সিটির সভাপতি আকবর হোসাইনের উপস্থাপনায় অনুষ্ঠিত জব সেমিনারের শুরুতে পিপল এন টেকের সিএও ইঞ্জিনিয়ার আবু হানিপ উপস্থিত সকলকে উপস্থিতির জন্য আন্তরিকভাবে স্বাগতম এবং ধন্যবাদ জানিয়ে সেমিনার শুরু করেন। জনাব হানিপ তাঁর বক্তব্যে পিপল এন টেক এর যাত্রার সূচনা থেকে এখনও পর্যন্ত তাঁর বাস্তব অভিজ্ঞতালব্দ মেধা ও পরিশ্রম দিয়ে কিভাবে ৪ হাজারেরও অধিক মানুষ কে যুক্তরাষ্ট্রের আইটি কর্পোরেট ওয়ার্ল্ড এর মূল পেশায় বার্ষিক ৮০ হাজার থেকে ১ লক্ষ ৫০ ডলার বেতনের চাকুরী প্রদান করেছেন সেই বিষয়ে তথ্য উপাত্ত সকলের সামনে উপস্থাপন করেন। তিনি বাংলাদেশিদের নিয়ে তাঁর স্বপ্নের কথাও বর্ণনা করেন এবং সেই স্বপ্ন পুরনের যাত্রায় নিউইয়র্ক, ভার্জিনিয়া, নিউজার্সির পর পেনসেলভেনিয়ার আপার ডারবি তে নতুন ক্যাম্পাস চালু করা হল। তিনি আরও বলেন যে তাঁর সুদীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতায় তিনি দেখেছেন অনেক সুশিক্ষিত, মেধাবী যোগ্য বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে আগমনের পর কেবল মাত্র সঠিক দিক নির্দেশনার অভাবে বছরের পর বছর অড জবে নিজেদেরকে আবদ্ধ রেখে নিজেদের প্রতিভা ও সামর্থ্য অনুযায়ী সুন্দর ভবিষ্যৎ এর স্বপ্নকে ছুঁতে ব্যর্থ হচ্ছেন। তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে একটি সুন্দর ও সুখী জীবন উপহারের লক্ষেই আবু হানিপ তার প্রচেষ্ঠা অব্যহত রেখেছেন। তাঁর গঠন মুলক বক্তব্য এবং পিপল এন টেক এর বিভিন্ন কর্মকা- ও সাফল্যের তথ্যভিত্তিক উপস্থাপনা উপস্থিত সকলকে অভিভূত করেছে। তিনি বলেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদেরকে হ্যান্ডসঅন প্রশিক্ষণের মাধ্যমে উচ্ছ বেতনের চাকুরীর ব্যবস্থার পাশাপাশি বাংলাদেশ থেকে যারা ইমিগ্রেন্ট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে আসার অপেক্ষায় আছেন তাদেরকে প্রশিক্ষনের জন্য ঢাকায় পিপল এন টেকের ক্যাম্পাস খুলেছেন যার মাধ্যমে দেশ থেকেই প্রশিক্ষণ গ্রহণ করে যুক্তরাষ্ট্রে অবতরনের পর পরই আইটি পেশায় যোগদান করে নিজেকে অড জবের কষ্ট থেকে মুক্ত রাখতে পারবেন। এছাড়াও যারা যুক্তরাষ্ট্রে আসতে চান না অথবা আসতে পারেন না, তারা দেশে বসেই কিভাবে আরও অধিক পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করেতে পারেন সে ব্যাপারেও পিপল এন টেক কাজ করে যাচেছ। আবু হানিপ মনে করেন আইটি সেক্টরে কাজ করে বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারে। গার্মেন্টস শিল্প এবং বিদেশে চাকুরীরত হাজার হাজার শ্রমিকের অর্জিত বৈদেশিক মুদ্রার চাইতেও স্বল্প সংখ্যক দক্ষ আইটি পেশাদাররা আরও বেশী টাকা উপার্জন করে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরিয়ে দিতে পারেন। পিপল এন টেক ‘এইচওয়ানবি’ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে আসার নতুন দ্বার উন্মোচন করেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি সকল প্রবাসী বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রের মুল ধারার সাথে সম্পৃক্ত হওয়ার লক্ষ্যে বাংলাদেশী বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান থেকে বছরে একজন ছাত্র বা ছাত্রীকে পিপল এন টেকের মাধ্যমে স্কলারশিপ দিয়ে পড়াশোনার সুযোগ রেখেছেন। তিনি বলেন স্কলারশিপ নিয়ে পড়াশোনা করে বেশকিছু ছাত্রছাত্রী চাকরি করতে শুরু করেছেন। প্রতি বছর তিনি মোট দুই মিলিয়ন ডলার মূল্যের স্কলারশিপ এর ব্যবস্থা রেখেছেন এবং যে কোন যোগ্য ব্যক্তি এই সুযোগ গ্রহণ করে নিজের জীবনে আমূল পরিবর্তন আনতে পারেন। তিনি বলেন বাংলাদেশী মহিলাদেরকে আইটি করার লক্ষ্যে পিপল এন টেক বিনা মূল্যে ফিমেল ইন ইনফরমেশন টেকনোলজি প্রোগাম এর অধীনে বেসিক কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থাও রেখেছে। এতে করে তারা তাঁদের ছেলে মেয়েদের লেখাপড়ায় সাহায্য করার পাশাপাশি, ভবিষ্যতে আইটি চাকরির জগতেও যোগদান করতে পারবেন। আবু হানিপ তাঁর বক্তব্যে বলেন বাংলাদেশীরা প্রতিভা, সততা ও পরিশ্রম দিয়ে যুক্তরাষ্ট্রের মূলধারায় সম্পৃক্ত হচ্ছেন এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কার্যকরী ভুমিকা পালন করছেন। অনুষ্ঠানে উপস্থিত কাউন্সেলম্যান নুরুল হাসান, শেখ সিদ্দিকের নাম উল্লেখ করে বলেন যে তাঁরা আমাদের গর্ব এবং ভবিষ্যৎ প্রজন্ম আরও অধিক হারে মূলধারার বিভিন্ন পেশা ও সামাজিক কর্ম কা-ে নিজেকে নিয়োজিত করে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবেন। তিনি আরও বলেন যে একজন ভারতীয় বর্তমানে প্রেসিডেন্ট ওবামার আইটি উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন এবং আমরা সকলে সম্মিলিতভাবে উন্নয়নমূলক কাজ করলে এবং মূলধারার সাথে সম্পৃক্ত হলে আমরাও অনেক দূর এগিয়ে যেতে পারব। অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন নুরুল হাসান, শেখ সিদ্দিক, কমিউনিটি লিডার আবু আমিন রহমান, বাংলাদেশ এসোসিয়েশন অব ডেলওয়ার ভ্যালি (বিএডিবি) এর প্রেসিডেন্ট ড. ইবরুল হাসান চেšধুরী এবং পিপল এন টেক থেকে প্রশিক্ষণ গ্রহন শেষে চাকুরী প্রাপ্তদের মধ্য তাদের অভিজ্ঞতার কথা তূলে ধরেন গোপাল দাশ, বিপ্লব আচার্য, রফিকুল ইসলাম, শাহরিয়ার চৌধুরী, তারিক আজিজসহ অনেকে। আবু আমিন তাঁর বক্তব্যে বলেন, গত ৪০ বছর ধরে আমি বিভিন্ন সামাজিক কর্মকা-ের সাথে জড়িত কিন্তু আজ এখানে দাঁড়িয়ে আমার বারবার আফসোস হচ্ছে আমরা যদি আবু হানিপ এর মত একজন সৃষ্টিশীল মহৎ মানুষ কে ৪০ বছর আগে পেতাম তবে আমাদের কমিউনিটির জন্য অনেক উপকার হত। তবু ভাল যে দেরিতে হলেও আমরা এমন একজন পরোপকারী, মেধাবী মানুষকে আমাদের মাঝে পেয়েছি এবং আশা করি তাঁর সৃষ্টিশীল কাজ আমদের নতুন পথের দিশারী হয়ে থাকবে এবং আমরাও তাঁর প্রতি সহযোগিতার হাতপ্রসারিত রাখব সর্বদা। আরেক কমিউনিটি এক্টিভিস্ট ও সকলের পরিচিত মুখ ড. ইবরুল বলেন আমি ২০০৫ সাল থেকে আবু হানিপ ভাইয়ের “জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ও কর্পোরেট পরিবেশ পরিচিতি” সম্পর্কে জানি। তিনি তাঁর ভার্জিনিয়ার বাসার বেইসমেন্ট এ তাঁর এই সাফল্যের যাত্রা শুরু করেন এবং আগে ছাত্র-ছাত্রীরা তাঁর কাছে যেয়ে লেখা পড়া করতেন এবং আজ তিনি আমাদের সুবিধার্থে আমদের কাছে ছুটে এসেছেন। তাঁর এই নিবেদিত মানব সেবার জন্য আমি তাঁকে আন্তরিক অভিনন্দন জানাই এবং তাঁর নতুন যাত্রার শুভ কামনা করছি। আমি মনে করি দেশে এবং প্রবাসে বাংলাদেশিদের জীবন মান উন্নয়নের ক্ষেত্রে যে অসামান্য অবদান রেখে চলেছেন তাঁতে বাংলাদেশ সরকার তাঁকে শীঘ্রই জাতীয় সম্মানে ভূষিত করবেন। অনুষ্ঠানে উপস্থিত চাকুরি প্রাপ্ত পিপল এন টেক এর ছাত্ররা কিভাবে প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং পিপল এন টেক তাঁদের প্রশিক্ষণ শেষে কিভাবে চাকুরীর ব্যবস্থা করেছেন সেই অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করেন। তাঁদের বক্তব্য উপস্থিতসকলকে পিপল এন্ড টেক সম্পর্কে উৎসাহিত ও অনুপ্রাণিতকরে। জব সেমিনারে উপস্থিত মোহাম্মদ সালাহউদ্দিনকে লটারির মাধ্যমে ৪ হাজার ডলার সমমানের বৃত্তি প্রদান করা হয় এবং অনুষ্ঠানে উপস্থিত ভর্তি ইচ্ছুক ব্যক্তিদের প্রশিক্ষণ ফির ১০ পার্সেন্ট প্রদান করেন। পরিশেষে জনাব আবু হানিপ মিডিয়া ব্যক্তিত্ব সহ সকলকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং কমিউনিটি’র উন্নয়নধারা অব্যাহত রাখার জন্য সকলের সহযোগিতার পাশাপাশি প্যানসেলভেনিয়া ক্যাম্পাস সম্পর্কে প্যানসেলভেনিয়ায় বসবাসরত সকল বাংলাদেশীদের জানানোর অনুরোধ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV