Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র প্রবাসী সাহিত্যিক নাসরিন চৌধুরীর উপন্যাস নীল দরোজা একুশের বই মেলায়

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: February 13, 2017 | 9:19 AM

যুক্তরাষ্ট্র প্রবাসী জনপ্রিয় সাহিত্যিক নাসরিন চৌধুরীর নীল দরোজা একুশের বই মেলায় প্রকাশিত হয়েছে। শিল্প তরু প্রকাশনী উপন্যাসটি প্রকাশ করেছে। মার্কিন মুল্লুকে বাঙ্গালী অভিবাসীদের জীবন চিত্র অত্যন্ত হৃদয়গ্রাহীভাবে তুলে ধরেছেন নাসরিন চৌধুরী, পাশাপাশি বাংলাদেশের অগ্রগতি সামাজিক জীবনে আমুল পরিবর্তন ও সুচারুভাবে ষ্পষ্ট হয়েছে। উপন্যাসের ভাজে ভাজে অবলোকন করা যাবে মানুষের জীবনের নিগুঢ় চিত্র। কি স্বদেশ কি বিদেশ জীবনের দোলাচাল একই। শুধুই দূরত্ব। সমস্যা সংঙ্কুল জীবন ঘিরে মানুষের স্বপ্ন আশা, প্রেম হতাশা।
অনেক গুলো চরিত্র উপন্যাস ঘিরে, পাঠক মাত্রই অনুধাবন করবেন। সবই চেনা বা কাছের কেউ, আমেরিকার জীবন ধারায় বিশাল প্লাটফর্মে দাঁড়িয়ে এক একটি চরিত্রের দগ্ধ, সংঘাত। নুপুর নামে সদ্য বিয়ে হওয়া তরুণী, শিল্পপতির কন্যা। নুপুর, জেএফকে এয়ারপোর্টে নেমেই নতুন এক জীবনের গন্ধ পায়। স্বপ্ন আর বাস্তব এক না হলেও নুপুর কেমন করে মানিয়ে নেয় তাও স্পষ্ট হয়েছে উপন্যাসে।
অধুনা সাপ্তাহিক এখন সময় পত্রিকায় নীল দরোজা টানা দু’বছর ধারাবাহিকভাবে প্রকাশ হয়েছিল। শিল্প তরু প্রকাশণার এক নম্বর ষ্টলে বাংলা একাডেমিতে বই মেলায় “নীল দরোজা” উপন্যাসটি পাওয়া যাচ্ছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ