Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগের বিজয় দিবস পালন : ‘আবারো একাত্তরের পরাজিত শক্তির উত্থান ঘটলে বাংলাদেশ মুখ থুবড়ে পড়বে’

অনলাইন ডেস্ক পঠিত: 34 বার

প্রকাশিত: December 23, 2017 | 4:01 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘বিজয়ের চেতনায় বাংলাদেশের এগিয়ে চলার গতি ত্বরান্বিত করতে সামনের নির্বাচনে সকল প্রবাসীকে একযোগে সোচ্চার হতে হবে। অর্থ, মেধা এবং সাংগঠনিক শক্তির বিনিয়োগ ঘটিয়ে শেখ হাসিনার মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করার পথ সুগম করতে হবে। অন্যথায় আবারো একাত্তরের পরাজিত শক্তির উত্থান ঘটলে বাংলাদেশ মুখ থুবড়ে পড়বে’-এমন অভিমত পোষণ করা হয় বিজয় দিবস উপলক্ষে ২২ ডিসেম্বর শুক্রবার রাতে নিউইয়র্কে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগের উদ্যোগে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। প্রধান বক্তা ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। হোস্ট সংগঠনের সভাপতি এবং নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব কাদের মিয়ার সভাপতিত্বে এ সমাবেশ সঞ্চালনা করেন যৌথভাবে আলমগীর কবির এবং এ টি এম মাসুদ।

অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী এবং যুগ্ম সম্পাদক নূরল আমিন বাবু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুল করিম, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, ত্রাণ সম্পাদক জাহাঙ্গির হোসেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য মোহাম্মদ হানিফ, নির্বাহী সদস্য খোরশেদ খন্দকার, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আ¯্রাফউদ্দিন, বঙ্গবীর জেনারেল ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি হাজী নজমুল ইসলাম চৌধুরী, সন্দ্বীপ এসোসিয়েশনের সাবেক সভাপতি রেফায়েতউল্লাহ চৌধুরী এবং সাবেক সেক্রেটারি নজরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সাবেক সভাপতি জাহাঙ্গির শাহনেওয়াজ ডিকেন্স, মহানগর আওয়ামী লীগের নেতা আব্দুল মতিন পারভেজ, ব্রুকলীন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ জলিল, সন্দ্বীপ পৌরসভা কল্যাণ পরিষদের সভাপতি হাজী জাফরউল্লাহ, আওয়ামী লীগ নেতা মাস্টার কামালউদ্দিন, হুমায়ূন কবীর, সৌরভ প্রামানিক, চার্চ-ম্যাকডোনাল্ড আওয়ামী লীগের সেক্রেটারি সুমন, ম্যানহাটান আওয়ামী লীগের সেক্রেটারি আবুল কাশেম প্রমুখ।প্রধান অতিথি মাহবুবুর রহমান বলেন, ‘বিজয়ের চেতনাকে সমুন্নত রাখার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সারাবিশ্বে এখন উন্নয়নের মডেল হিসেবে পরিণত হয়েছে। এই অহংবোধকে জাগ্রত রাখতে হবে।’প্রধান বক্তা আব্দুস সামাদ আজাদ বলেন, ‘একাত্তরের চেতনায় প্রবাসীদের আবারো ঐক্যবদ্ধ হতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ রচনায় জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব অব্যাহত রাখার বিকল্প নেই।’ ‘সর্বস্তরের মানুষের বিপুল সমাগম ঘটিয়ে বিজয় দিবসের এ বর্ণাঢ্য আয়োজন করার মধ্য দিয়ে ব্রুকলীনবাসী আবারো প্রমাণ দিলো যে, ব্রুকলীন হচ্ছে শেখ হাসিনার ঘাঁটি’-উল্লেখ করেন আজাদ।

নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, ‘এই প্রবাসেও রাজাকার-ঘাতকেরা সক্রিয় রয়েছে। আওয়ামী পরিবারকে বিভক্ত করার ষড়যন্ত্র চালাচ্ছে। এ ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।’নির্বাহী সদস্য খোরশেদ খন্দকার বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা পাওয়া বাংলাদেশের লাল-সবুজ পাসপোর্ট বহনকারি অনেক মাওলানা মোনাজাতের সময় জাতিরজনকের নাম নিতে কুন্ঠাবোধ করেন। বিজয় দিবসের অনুষ্ঠান থেকে আমি তেমন শ্রেণীর মাওলানা নামধারী রাজাকারদের পাসপোর্ট সারেন্ডার করার আহবান জানাচ্ছি।’ এই অনুষ্ঠানে বিশেষ মোনাজাতে নেতৃত্ব প্রদানকারী হাফেজ ক্বারী মাওলানা সুলতান মাহমুদকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে খোরশেদ খন্দকার বলেন, ‘আওয়ামী পরিবারের সকলের জন্যে খুবই আনন্দের সংবাদ যে, সুলতান মাহমুদের মত একজন আলেম আমরা পেয়েছি এই প্রবাসে।’

সভাপতির সমাপনী বক্তব্যে আলহাজ্ব কাদের মিয়া সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘বিজয়ের চেতনায় উজ্জীবিত ব্রুকলীনবাসী আবারো প্রমাণ করলেন যে, আদর্শের প্রশ্নে, বাংলাদেশকে সমৃদ্ধির প্রশ্নে আমরা সকলেই শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। সামনের বছরের জাতীয় নির্বাচনে আমরা শেখ হাসিনার মনোনীত প্রার্থীদের জন্যে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবো।’

দোয়া-মাহফিল

প্রাণী সম্পদ মন্ত্রী ছায়েদুল হক এবং চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয় নিউইয়র্ক সিটির ব্রুকলীনে বাংলাদেশী মালিকানাধীন একটি রেস্টুরেন্টে। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগের এ মাহফিলে সর্বস্তরের প্রবাসীর সমাগম ঘটে। মাহফিল পরিচালনা করেন হাফেজ ক্বারী মাওলানা সুলতান মাহমুদ। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV