Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র বিএনপি থেকে দলীয় শৃংখলা ভঙ্গ ও জালিয়াতির কারনে বহিস্কৃতরা দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : এহসানুল হক মিলন

অনলাইন ডেস্ক পঠিত: 151 বার

প্রকাশিত: July 21, 2016 | 11:44 AM

নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রুকলীনে অবস্থিত সন্দ্বীপ সোসাইটির ভবনে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র বিএনপি’র উদ্যোগে আসন্ন নিউইয়র্ক স্টেট বিএনপি’র সম্মেলন ২০১৬ উপলক্ষে এক টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়। আব্দুল লতিফ সসম্রাট’র সভাপতিত্বে আয়োজিত উক্ত মিটিং-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের সাবেক এমপি, শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিএনপির’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এহসানুল হক মিলন। অতিথি হিসাবে বক্তব্য রাখেন গিয়াস আহমেদ, সোলেমান ভূইয়া, প্রফেসর দেলোয়ার হোসেন, কামাল পাশা বাবুল ও আব্বাস উদ্দিন দুলাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাফেল তালুকদার, সারোয়ার খান বাবু, জাহাঙ্গির সরোয়ার্দী, সোহরাব হোসেন, দেলোয়ার শিপন, একে আজাদ, মাহফুজুল মাওলা নান্নু, আবু সুফিয়ান, জাকির হাওলাদার, বিলাল চৌধুরী, এ মিসবাউজ্জামান, রফিকুল ইসলাম ডালিম, নাজমুল আলম, সোহেল, কচি প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি এহসানুল হক মিলন তাঁর বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র বিএনপি,র শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বিগত কয়েকটি সভার মাধ্যমে নিউইয়র্কে অবস্থানরত সকল নেতা-কর্মীদের সরাসরি ভোটের মাধ্যমে ‘নিউইয়র্ক স্টেট বিএনপি’র নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে এবং সেই লক্ষ্যে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন সহ সম্মেলন সফল করতে অন্যান্য সাব কমিটি গঠন করা হয়। আজকে যারা এই নির্বাচনকে সমালোচনা করছেন তারা সকলেই সেই সভাগুলোতে উপস্থিত ছিলেন এবং তাদের সকলের সম্মতির ভিত্তিতেই সম্মেলনের মাধ্যমে সরাসরি ভোটে কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়েছিল। কিন্তু সরাসরি নির্বাচনে তাদের ভরাডুবি হবে জেনে তারা ভোটের মাধ্যমে নির্বাচন পদ্ধতি বাতিল করে সিলেকশনের মাধ্যমে কমিটি গঠন করার জন্য আমাকে চাপ দিতে থাকে। কিন্তু নিউইয়র্ক ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সকল নেতা-কর্মী নিরপেক্ষ নির্বাচনের পক্ষে অবস্থান নেয়। সেই সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৩ই আগষ্ট সম্মেলনের মাধ্যমে সরাসরি ভোটে কমিটি নির্বাচনের দিনক্ষন ধার্য করা হয়। কিন্তু বিগত দিনে যারা দলীয় শৃংখলা ভঙ্গ ও জালিয়াতির কারনে বহিস্কৃত হয়েছেন, সেই সমস্ত বিপথগামীরা আজ সম্মেলনের বিরুদ্ধাচারন ও আমার বিরুদ্ধে মিথ্যা কুৎসা রটাচ্ছে। যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতৃবৃন্দ আজ দলের পক্ষে ঐক্যবদ্ধ, আমরা সম্মেলনের মাধ্যমে একটি শক্তিশালী নিউইয়র্ক স্টেট বিএনপি উপহার দিব। আমি বিশ্বাস করি এই কমিটি যুক্তরাষ্টের ‘যেখানে হাসিনা-সেখানেই প্রতিরোধ’ গড়ে তুলবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবে। মিলন আরো বলেন, আজকে এই বিপথগামীদের অনুরোধেই সদস্য ফি ২০ ডলার থেকে ১০ ডলার এমনকি এক ডলার ধার্য করেছি। তারপরও এই সকল সমালোচকরা নির্বাচনে অংশ নিতে সাহস পাচ্ছে না। আসলে এরা নির্বাচনকে ভয় পায়, এরা বিএনপিকে ঐক্যবদ্ধভাবে দেখতে চায় না। কিন্তু যুক্তরাষ্ট্র বিএনপিসহ বহিঃবিশ্বের বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আজ ঐক্যবদ্ধ। টাউন হল মিটিংয়ে অন্যান্য নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচার এরশাদ, দুস্কৃতকারী মঈন-ফখরুদ্দিন গং এবং আওয়ামী বাকশালীদের পেতাত্বারা সবসময়ই দলীয় হাইকমান্ড ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধাচারণ করে আস্থাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। বক্তাগন আরো বলেন পরিক্ষিত জিয়া সৈনিক এহসানুল হক মিলনের নেতৃত্বে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট কমিটি গঠিত হয়ে কেন্দ্র কর্তৃক অনুমোদিত হয়েছে এবং আগামীতেও নিউইয়র্কসহ বাকী কমিটিগুলোও মিলনের নেতৃত্বে সুষ্ঠুভাবে গঠিত হবে। এব্যাপারে সকল নেতা-কর্মীরা আজ ঐক্যবদ্ধ। বক্তাগন আরো বলেন, সম্মেলনের এই অভিযাত্রা ঠেকানোর ক্ষমতা কোন দিনই ঐ সমস্ত বহিস্কৃত, জালিয়াত ও দালালদের ছিল না এবং ভবিষ্যতেও থাকবেনা ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV