Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র যুবদলের ইফতার-মাহফিলে বাংলাদেশ সরকারের সমালোচনা

অনলাইন ডেস্ক পঠিত: 82 বার

প্রকাশিত: June 21, 2016 | 3:10 PM

নিউইয়র্ক : ‘বাংলাদেশে বিএনপি নেতা-কর্মীদের হয়রানি-নির্যাতন এবং শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ’ জানানো হলো যুক্তরাষ্ট্র যুবদলের ইফতার-মাহফিল পূর্ব সমাবেশে। এনআরবি নিউজ
২০ জুন সোমবার নিউইয়র্ক সিটির উডসাইডে গুলশান ট্যারেস মিলনায়তনের এ ইফতার মাহফিলে যুবদল ছাড়াও বিএনপি, ছাত্রদল, শ্রমিকদল, মহিলা দলের সর্বস্তরের নেতা-কর্মীর সমাগম ঘটে। দীর্ঘ ৩ বছর যাবত যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি না থাকায় বিচ্ছিন্ন হয়ে পড়া নেতা-কর্মীরা এই মাহফিলকে পুনর্মিলন হিসেবে বেছে নেন বলে অনেকে মন্তব্য করেছেন।
যুক্তরাষ্ট্র বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে ছিলেন অধ্যাপক দেলোয়ার হোসেন, শরাফত হোসেন বাবু, মঞ্জুর আহমেদ চৌধুরী, জিল্লুর রহমান, জসীম ভ’ইয়া, ফিরোজ আলম, মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, বাকির আজাদ, আনোয়ারুল ইসলাম, হাবিবুর রহমান সেলিম রেজা প্রমুখ। যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদি ফোরামের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন রাফেল তালুকদার, সারোয়ার খান বাবু, রফিকুল ইসলাম ডালিম, এডভোকেট কাইয়ুম চৌধুরী, নূরল আমিন পলাশ, রুহুল আমিন নাসির, মাহবুবুর রহমান মুকুল, আবুল কাশেম, সাঈদুর রহমান ডিউক প্রমুখ।
যুবদল নেতৃবৃন্দের মধ্যে ছিলেন আতিকুল হক আহাদ, আমানত হোসেন আমান প্রমুখ।
যুবদল সভাপতি জাকির এইচ চৌধুরী এ সময় প্রচন্ড ক্ষোভের সাথে বলেন, ‘অতীতের সকল স্বৈরাচারকে ছাড়িয়ে গেছে বর্তমান সরকারের অনাচার। সরকারের অন্যায়-অপকর্মের প্রতিবাদ করলেই হয় গুম, না হয় ক্রস ফায়ারে যেতে হচ্ছে। এমন বিভিষিকাময় পরিস্থিতির অবসানে প্রবাসের বিএনপি পরিবারের ঐক্যের বিকল্প নেই।’ এ জন্যে শীঘ্রই যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি গঠিত হওয়া দরকার-বলেন জাকির।
যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমদ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আশু আরোগ্যে প্রবাসীদের দোয়া প্রার্থনা করে বলেন, ‘৩ বারের প্রধানমন্ত্রীকেও এ স্বৈরাচার সরকার ছাড় দিচ্ছে না। চিকিৎসার জন্যে লন্ডনে অবস্থানরত তারেক রহমানেরও কুৎসা রটাতেও শেখ হাসিনা কার্পণ্য করছেন না।’
যুক্তরাষ্ট্র যুবদলের সহ-সভাপতি আতিকুল হক আহাদের পিতৃবিয়োগে গভীর শোক প্রকাশ করে এ সমাবেশ। এছাড়া, নিউইয়র্কের হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকারও দ্রুত আরোগ্য কামনা করা হয় এ মাহফিলে।
ইফতারের প্রাক্কালে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় নিউইয়র্ক অঙ্গরাজ্য বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV