যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভায় শেখ হাসিনাকে অভিনন্দন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : স্বল্পোন্নত দেশ থেকে গ্র্যাজুয়েশন করে উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জনের আনন্দে যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের এক সভা অনুষ্ঠিত হয়। ১৮ মার্চ রোববার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি চায়নিজ সেকশনের এ সভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের পথে দেশকে এগিয়ে নেয়ার জন্যে।
সভায় আসছে ২৬ মার্চ উৎসব-আমেজে স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তও নেয়া হয়। সংগঠনের সভাপতি রাশেদ আহমেদের সভাপতিত্বে এ সভা পরিচালনা করেন সেক্রেটারি রেজাউল বারি। আলোচনায় অংশ নেন সহ-সভাপতি কন্ঠযোদ্ধা শহীদ হাসান ও হারুন ভ’ইয়া, যুগ্ম সম্পাদক হাজী আব্দুল কাদের মিয়া, সাংগঠনিক সম্পাদক নূরল আমিন বাবু, সম্পাদকমন্ডলীর সদস্য সোলায়মান আলী, ফাহাদ সোলায়মান, সবিতা দাস, তানভির হাবিব শুভ, আশ্রাবআলী খান লিটন, রনী, নান্টু মিয়া প্রমুখ।
এই ফোরামের যুগ্ম সম্পাদক হাজী কাদের মিয়ার মাতৃবিয়োগে গভীর শোক প্রকাশের পর সকলে তার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন। এনআরবি নিউজ
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া