যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতির গঠনতন্ত্র সংশোধন
নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইন্ক এর অগ্রযাত্রাকে আরও একধাপ সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য সমিতির সংবিধান এ সংশোধন এবং সংযোজন আনা হয়। নতুন নির্বাচন কমিশন গঠন করে সংবিধান অনুযায়ী জুলাই এর মাঝে নির্বাচন করে নতুন কমিটি গঠন করা হবে। সংবিধানে বর্তমান কমিটি ৪১ জন থেকে ১৯ জন করার জন্য সংবিধান এ সংযোজন আনা হয়। হবিগঞ্জ জেলার প্রত্যেক থানা থেকে একজন সদস্য এবং উপদেষ্টা করার জন্য সংযোজন আনা হয়েছে। সংযোজনে আর যা রয়েছে তার মাঝে উল্লেখ্য হল যে সভাপতি বা সাধারণ সম্পাদক পদে একই ব্যক্তি দুইবার এর বেশী নির্বাচিত হতে পারবেন না।
উল্লেখ্য গত ৬ই নভেম্বর জ্যাকসন হাইটস এর খাবার বাড়ী রেষ্টুরেন্টে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইন্ক এর সাধারন সভা অনুষ্ঠিত হয়। মোঃ আশিকুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ এম নোমানের পরিচালনায় উক্ত সভায় এই সংশোধন ও সংযোজন আনা হয়। সভায় অনেকের মাঝে উপস্থিত ছিলেন, সৈয়দ আব্দুল ওয়াহেদ, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, সাব্বির কাজী আহমেদ, ওয়াসী চৌধুরী, বশির খান, সিনিয়র সহ সভাপতি তাজুল ইসলাম মানিক, সহ সভাপতি তাওস ইসলাম তালুকদার, সহ সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, মোঃ শাহিনুল ইসলাম, সহ সাধরণ সম্পাদক ফয়সল আহমেদ, শামসুল ইসলাম, কামরুল ইসলাম, সাবেক সভাপতি ইকবাল আনসারী, আশফাকুর রহমান খান, সুকান্ত হরে, আবুল কালাম, ফয়সল খান পারভেজ, বাচ্চু মিয়া মাহমুদ, মিয়া মোঃ আছকির, সৈয়দ কাওসার বাবলু, উজ্জল ইসলাম প্রমূখ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা কল্যান সমিতরি আজলু তালুকদার, মোঃ রেজাউদ্দিন ভূইয়া ও আকবর হোসেন স্বপন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ