Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র ৬,০০০ আইএস সদস্যকে হত্যা করেছে: পেন্টাগন

অনলাইন ডেস্ক পঠিত: 43 বার

প্রকাশিত: January 24, 2015 | 4:54 PM

মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ৬ হাজারেরও বেশি আইএস সদস্যকে হত্যা করেছে। কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট বাহিনীর অভিযানে তারা নিহত হয়েছে। আইএসকে নেতৃত্ব দেয়া শীর্ষস্থানীয় অর্ধেক সংখ্যক নেতাও নিহতের তালিকায় রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন ও বার্তা সংস্থা পিটিআই। এর আগে জনসমক্ষে আইএস সদস্যদের নিহতের কোন পরিসংখ্যান দেয়া হয়নি। ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত স্টুয়ার্ট জোন্স এ পরিসংখ্যান প্রকাশ করেছেন। আল-আরাবিয়া টেলিভিশনে তিনি নিহতের পরিসংখ্যান উল্লেখ করেন। মার্কিন কেন্দ্রীয় কমান্ড এ পরিসংখ্যানটি তৈরি করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যানুযায়ী, আইএসের সদস্য সংখ্যা ৯ হাজার থেকে ১৮ হাজারের মধ্যে। আরও হাজার হাজার সদস্যকে আইএসের ছায়াতলে এনে প্রায় ৩১ হাজার সদস্যের একটি দল গঠন করার ক্ষমতা রাখে কট্টরপন্থী সংগঠনটি, এমনটিও মনে করেন তারা। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল ৬ হাজারের বেশি আইএস সদস্য নিহতের পরিসংখ্যান নিশ্চিত করতে রাজি নন। তবে সংগঠনটির হাজার হাজার সদস্য নিহত হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV