যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপি নেতারা এক মঞ্চে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : অনেক দিন পর একমঞ্চে যুক্তরাষ্ট্র বিএনপি নেতারা। নিজেদের মধ্যে গ্রুপিং বিদ্যমান থাকলেও একটি উপলক্ষকে ঘিরে তারা সামিল হন এক কাতারে। ক্ষণিকের জন্য হলেও ভুলে যান নেতৃত্বের দ্বন্ধ। জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ও রজত জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয় গত ২৯ অক্টোবর জ্যাকসন হাইটসের খাবারবাড়ীর রেস্তোঁরায় পালকী সেন্টারে। এতে জ্যামাইকা, ব্রঙ্কস, ব্রুকলিন ও জ্যাকসন হাইটস থেকে নেতারা যোগ দেন।
বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমদ, উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক এম এ বাতিন, সদস্য সচিব আমানত হোসেন আমান, নিউইয়র্ক স্টেট যুবদলের সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধনের পরে প্রধান অথিতিসহ নেতাকর্মীরা হল রুমে প্রবেশ করেন। নেতাকর্মীদের পদভারে মুখর হয় পালকি পার্টি সেন্টার। সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ সবাইকে স্বাগত জানান। সদস্য সচিব আমানত হোসেনের পরিচালনায় শুরু হয় অনুষ্ঠান।
যুগ্ম সদস্য সচিব সোহরাব হোসেন, খলকুর রহমান ও মঈনুল ইসলাম মুহিতের সহযোগিতায় অনুষ্ঠানে আলোচনা পর্ব শুরু হয়। দেয়ালে ছিল জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দেয়া বিভিন্ন বক্তব্য সম্বলিত পোষ্টার। প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় দলীয় সংগীত ও দলীয় প্রামান্যচিত্র তুলে ধরা হয়।
উদযাপন কমিটির আহ্বায়ক এম বাতিনের সভাপতিত্বে প্রধান অথিতির আসন গ্রহন করেন বিএনপির নির্বাহী কমিটির প্রশিক্ষণ সম্পাদক এবিএম মোশারফ হেসেন। যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী ও প্রধান সমন্বয়কারী সাঈদুর রহমান সাঈদের আসন গ্রহনের পর পর বিশেষ অতিথি হিসেবে মঞ্চে আসেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাতি আব্দুল লতিফ স¯্রাট, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সিনিয়র সহসভাপতি আলহাজ্ব সোলাইমান ভূঁইয়া, সাবেক সহসভাপতি প্রফেসর দেলোয়ার হেসেন, সাবেক সহসভাপতি গিয়াস আহমদ, সাবেক সাধারণ সম্পাদক কামাল পাশা বাবুল, বিএনপি নেতা ও যুক্তরাষ্ট্র যুবদলের প্রথম সভাপতি কামরুজ্জামান বাবু, যুবদলের সাবেক সভাপতি শাহ আলম, সাবেক সভাপতি সৈয়দ এম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাখাওয়াত হোসেন আজম, সাবেক কোষাধক্ষ্য জসিম উদ্দীন ভূঁইয়া, বিএনপি নেতা আবুল হাশেম শাহাদত, মার্শাল মুরাদ, এম এ কাইয়ুম চৌধুরী, আলহাজ্ব বাবর উদ্দীন, সিটি বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, জাসাস নেতা আবু তাহের, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, জাহাঙ্গীর সারোয়ারদী, তারেক রহমান প্রত্যাবর্তন আন্তজাতিক পরিষদের আহ্বায়ক পারভেজ সাজ্জাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি নাসিম আহমদ, যুক্তরাষ্ট্র যুবদলের সহসভাপতি হেলালুর রহমান, সহসভাপতি আহবাব হোসেন চৌধুরী খোকন, সফিকুর রহমান দুলাল, বিএনপি নেতা ফেরদৌস আহমদ, রেদোয়ান আহমদ ,যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার খান বাবু, সাংগঠনিক সম্পাদক শামীম মাহমুদ প্রমুভ। যুবদল নেতা ওয়েছ আহমদ কোরআন তেলোয়ত করেন। ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৩৯ পাউন্ডের কেক কাটার মাধ্যমে যুবদল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাকালীন নেতা কামাল সাঈদ মোহনের বক্তব্য দিয়ে শুরু হওয়া আলোচনার পর্বে অথিতিদের বক্তব্যের পূর্বে বক্তব্য রাখেন ,নিউইয়র্ক স্টেট যুবদলের সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো: রেজাউল আজাদ ভূঁইয়া, সিটি সিটি যুবদলের সাধারণ সম্পাদক শেখ হায়দার আলী, সৈয়দ এনাম, যুবদল নেতা খলকুর রহমান, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি, নাজিম উদ্দীন রিংকু, ব্রুকলিন যুবদলের আহ্বায়ক ইকবাল হায়দার, জাসাস নেতা কাওছার আহমদ, মোহামদ আলী রাজা, সিদ্দিক পাটোয়ারী, শাহাদত হোসেন রাজু, এমদাদ তরফদার, সোহেল হাওলাদার, আরশাদ খান, সোয়েব আহমদ, আব্দুস সামাদ টিটু ও রুবেল প্রমুখ।
অনুষ্ঠান থেকে যুক্তরাষ্ট্র যুবদলের শক্তি প্রদর্শনের মাধ্যমে গনতন্ত্র পুনরুদ্বার আন্দোলনে আগামীদিনেও অতীতের মত রাজপথে সক্রিয় থাকবে বলে অঙ্গীকার করা হয়।
রোহিঙ্গা শরণার্থীরে মাঝে ত্রাণ বিতরণরে উদ্দেশ্য বেগম জিয়ার সফরসঙ্গী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু কক্সবাজার থেকে ভিড়িও কনফারেন্সে বক্তব্যে বলেন – তারেক রহমানের মনোবল জাতীয়তাবাদী যুবদলের যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশ দেশে ও প্রবাসের যুবদল নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে। উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে টুকু বলেন, গনতন্ত্র পুনরুদ্বার আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা রাজপথে সংগ্রামের মধ্য দিয়ে সরকারের পতন ঘটাবে।
প্রধান অথিতির বক্তব্যে এবিএম মোশারফ হোসেন বলেন, প্রবাসে যুক্তরাষ্ট্র যুবদল সকলকে একই মঞ্চে অনে ঐক্যের যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা সকলের জন্য অনুকরনীয়। এ ধরনের উদ্যোগ প্রবাসীদের আন্দোলনে যোগ দেয়ার বিষয়টিকে অনুপ্রাণিত করে।
আব্দুল লতিফ স¤্রাট বলেন- যুক্তরাষ্ট্র যুবদল আমাদের প্রতিহিংসাকে চিরদিনের জন্য কবর দিয়েছে। নবীন-প্রবীণদের নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনই গণতন্ত্র মুক্তি দিতে পারে।
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী ও রজত জয়ন্তীর অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, জাতীয়তাবাদী ফোরাম, তারেক জিয়া প্রত্যাবর্তন আন্তর্জাতিক পরিষদ,সিটি বিএনপি, ফ্লোরিডা স্টেট বিএনপির, চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম, সন্দীপ জাতীয়তাবাদী ফোরামসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা যোগ দেন। এছাড়াও যুবদল নেতা জাহাঙ্গীর সরকার, ইকবাল খান, মনসুর আহমদ শাওন, দেলোয়ার হোসেন মানিক, শামীম তালুকদার, মোশারফ চৌধুরী, মাইন উদ্দীন, মামুন আহসান, ওয়াহিদুজ্দামান নিলু, আনোয়ার হোসেন, মাইনউদ্দিন, আজহারুল ইসলাম, রাশেদ আহমদ, আব্দু আওয়াল চৌধুরী জুবের, আজাদুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। লন্ডন থেকে বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্ঠা ব্যরিষ্টার আবু সালেহ মোহাম্মদ সায়েম, বাংলাদেশ থেকে কেন্দ্রীয় যুবদলের দপ্তরের দায়িত্বে কেন্দ্রীয় যুবদল নেতা কামরজ্জামান দুলাল সাধারণ সম্পাদক আবু সাঈদের মাধ্যমে টেলিফোনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী ও রজত জয়ন্তী অনুষ্ঠানের সফলতা কামনা করেন এবং নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে প্রবাসের খ্যাতনাম শিল্পী শাহ মাহবুবু, রুখসানা মীর্জা, কৃষ্ণাতিথি, নুরুজ্জামান লাল্টুসহ জনপ্রিয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ