যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাত
নিউইয়র্ক : বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা ইনক এর কর্মকর্তাবৃন্দ ১লা ফেব্রুয়ারি বেলা তিনটায় নিউইয়র্কের এ্যাস্টোরিয়ায় বাংলাদেশ কনসুলেট অফিসে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেণ সিকাদার এমপির সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। বাংলাদেশ কনসুলেট আয়োজিত এই আয়োজনে বাংলাদেশ স্পোর্ট কাউন্সিল অব আমেরিকার কর্মকর্তারা ছাড়াও সাবেক খেলোয়াড়াও উপস্হিত ছিলেন। নিউইয়র্কের কনসাল জেনারেল শামীম আহসান, ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম, কনসাল ও হেড অব চ্যান্সেরি চৌধুরী সুলতানা পারভীন এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেণ সিকাদার এমপিকে ফুলের তোড়া দিয়ে অভিবাদন জানান। এরপর বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার কর্মকর্তারা মন্ত্রীকে ক্রেষ্ট প্রদান করেন। কর্মকর্তারা হলেন : সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি মেসবা আহমেদ, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমেদ, কোষাধ্যক্ষ ওয়াহিদ কাজী এলিন, সাংগঠনিক সম্পাদক সাইকুল ইসলাম, প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি। কার্যকরী পরিষদ সদস্য– সৈয়দ এনায়েত আলী, মফিজুল ইসলাম রুমি, আব্দুল কাদির লিপু ও উপদেষ্টা সদরুন নূর। সৌজন্য সাক্ষাতে আরোও উপস্হিত ছিলেন সাবেক খেলোয়ার শাহান উদ্দিন চৌধুরী, আব্দুর রহীম বাদশা, সূট্যার ফেরদৌসী, বাবুল চৌধুরী।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ