Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

যু্ক্তরাষ্ট্রে শেয়ার ব্যবসায় বাঙালি স্কুলছাত্রের সাত কোটি ডলার আয়!

অনলাইন ডেস্ক পঠিত: 172 বার

প্রকাশিত: December 15, 2014 | 2:43 PM

বাঙালি বংশোদ্ভুত প্রবাসি এক স্কুলছাত্র শেয়ার ব্যবসা করে সাত কোটি ২০ লাখ ডলার আয় করেছে। এই শেয়ার ব্যবসা সে করেছেন স্কুলে টিফিনের বিরতির ফাঁকে। নয় বছর বয়সে শেয়ার ব্যবসা শুরু করে ১৭ বছর বয়সে ওই স্কুলছাত্র এই বিপুল পরিমাণ অর্থের মালিক। আট বছরের শেয়ার ব্যবসা করে সাত কোটি ২০ লাখ ডলার আয়।
তার নাম মোহাম্মদ ইসলাম। বয়স ১৭ বছর। বাঙালি বংশোদ্ভুত। বাবা-মায়ের সঙ্গে থাকেন যু্ক্তরাষ্ট্রে।
ডেইলি মেইলের খবরে বলা হচ্ছে, নিউইয়র্কের কুইন্স এলাকার বাসিন্দা মোহাম্মদ ইসলাম স্থানীয় স্টাইভেসান্ট হাইস্কুলের সিনিয়র গ্রেডের ছাত্র। মাত্র নয় বছর বয়স থেকে সে টিফিনের ফাঁকে শেয়ার ব্যবসা করে আসছে। ১৭ বছর বয়সে মোহাম্মদ ইসলামের আয় দাড়িয়েছে সাত কোটি ২০ লাখ ডলার। মুনাফার একটি অংশ দিয়ে ইসলাম কোটি টাকার বিলাসহুল বিএমডব্লিউ গাড়ি কিনেছেন। তবে সেই গাড়ি চালানোর বয়স তার হয়নি।
বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, নিউইয়র্কের একটি ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসলাম তার এই বিপুল পরিমাণ অর্থের বিস্তারিত বা অর্থের সঠিক পরিমাণটি জানাননি। তিনি শুধু বলেছেন, এটা আট অংক বিশিষ্ট সংখ্যা। মোহাম্মদ ইসলামের মা-বাবা বাংলাভাষী এবং দক্ষিণ এশিয়া থেকে তারা যুক্তরাষ্ট্রে গেছেন। ওই বিপুল অর্থ দিয়ে সে ম্যানহাটানে একটি দামী ফ্ল্যাটও ভাড়া করেছে। কিন্তু তার মা-বাবা এখুনি তাকে ওই ফ্ল্যাটে একা থাকতে দিতে নারাজ।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ