যেভাবে মিডিয়ার চোখ ফাঁকি দিলেন উইলিয়াম-কেট মিডলটন
ডেস্ক: প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন মিডিয়ার চোখ ফাঁকি দিয়ে সোমবার ভোরে চলে যান সেন্ট মেরিস হাসপাতালে। সেখানেই তাদের প্রথম সন্তানের জন্ম হয়। চার ঘণ্টারও বেশি সময় তারা এ খবর গোপন রাখতে সক্ষম হয়েছিলেন। এরপরই তা মিডিয়াকে জানানো হয়। অমনি সারা যুক্তরাজ্য যেন আনন্দে ফেটে পড়ে। নির্ঘুম রাত কাটায় বৃটিশরা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই। এতে বলা হয়েছে, কোন মিডিয়া যাতে টের না পায় সে জন্য প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন সোমবার ভোর সাড়ে ৫টায় চলে যান ওই হাসপাতালে। এরপর নানা প্রস্তুতি শেষে স্থানীয় সময় বিকাল ৪টা ২৪ মিনিটে জন্ম নেয় যুক্তরাজ্যের ইতিহাসে জন্ম নেয়া ভবিষ্যতের এক রাজা। স্থানীয় সময় রাত সাড়ে আটটায় মিডিয়ার সামনে সে ঘোষণা দেয়া হয়। কিন্তু এর ঠিক কয়েক সপ্তাহ আগে থেকেই কেট মিডলটন ও প্রিন্স উইলিয়ামের হাসপাতালে যাওয়ার দৃশ্য ধারণ করতে এবং সে সম্পর্কিত খবর সবার আগে প্রচার করতে মুখিয়ে ছিলেন সাংবাদিকরা। কে কার আগে ওই দম্পতির একটি ছবি প্রকাশ করতে পারবেন সে জন্য তাদের প্রতিযোগিতার যেন শেষ ছিল না। তারা হাসপাতালের সামনে কয়েক সপ্তাহ ধরে ক্যাম্প করে অবস্থান করছিলেন। কিন্তু তাদের বোকা বানিয়েছেন উইলিয়াম-কেট। তারা বুঝতেও দেননি যে তারা হাসপাতালে চলে গেছেন। কিন্তু একজনের চোখ ফাঁকি দিতে পারেননি তারা। তিনি হলেন ফ্রিল্যান্স ফটোগ্রাফার জেসাল পারশোটাম। তিনি কিভাবে যেন এ খবর পেয়ে যান। আর ভোর ৫টা ৫৫ মিনিটে সে খবর প্রথম টুইটারে ছেড়ে দেন। সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় হুলস্থুল। সাংবাদিকদের ঘুম হারাম হয়ে যায়। তারা একবার বাকিংহাম রাজপ্রাসাদ, একবার হাসপাতাল দৌড়াদৌড়ি শুরু করেন। অবশেষে ওই দিনই সকাল ৭টা ২৮ মিনিটে রাজপ্রাসাদ নিশ্চিত করে। বলে, কেটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে লেবার রুমে রয়েছেন। ৩১ বছর বয়সী কেট মিডলটন হাসপাতালে যাওয়ার আগের এক সপ্তাহ কাটান তার পিতা-মাতার সঙ্গে বাকলবারিতে। লেবার রুমে থাকার সময় তার সঙ্গে ছিলেন প্রিন্স উইলিয়াম।মানবজমিনসর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion