Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যে কারণে পুরুষের বিষণ্ণতা

অনলাইন ডেস্ক পঠিত: 131 বার

প্রকাশিত: July 6, 2015 | 7:25 PM

কাজী আরিফ আহমেদ : যে কোন বয়সে, যে কোন নারী বা পুরুষ আক্রান্ত হতে পারেন বিষণ্ণতায়। পরিবেশ, পারিপার্শি¦কতা, মানসিকতার ধরনের ওপর নির্ভর করে বিষয়টি। যে পুরুষরা ঘন ঘন বিষণ্ণতায় আক্রান্ত হন, তার পেছনে রয়েছে যুক্তিযুক্ত কারণ। বিজ্ঞানীরা বলছেন, পুরুষের দেহের একটি গুরুত্বপূর্ণ হরমোনের স্বল্পতা বিষণ্ণতার জন্ম দেয়। নতুন এক গবেষণায় দেখা গেছে, পুরুষের অ-কোষ থেকে উৎপন্ন ‘টেস্টোস্টেরন’ নামক হরমোনটির পরিমাণ যাদের দেহে কম, সে পুরুষরা বিষণ্ণতায় আক্রান্ত হওয়ার সমূহ ঝুঁকিতে থাকেন। এ ঝুঁকিটা সাধারণ জনসংখ্যার তুলনায় তাদের ক্ষেত্রে বেশি। ‘সেকশুয়াল মেডিসিন’ সাময়িকীতে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন মিড-ডে। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও গবেষক দলটির প্রধান মাইকেল আরউইগ। তার মতে, এ যুগে পূর্বের তুলনায় অনেক বেশি পুরুষের শরীরে টেস্টোস্টেরনের মাত্রায় স্বল্পতা ধরা পড়ছে। টেস্টোস্টেরনের মাত্রা স্বল্পতার দিক থেকে একেবারে বর্ডার-লাইন ছুঁই ছুঁই করছে, এমন তথ্য খুব অল্পই সংগ্রহ করা হয়েছে। গবেষণায় ২০ থেকে ৭৭ বছর বয়সী ২০০ পূর্ণবয়স্ক পুরুষ অংশ নেন। গবেষকরা জানালেন, তাদের গবেষণায় অংশ নেয়া ৫৬ শতাংশ পুরুষই বিষণ্ণতা বা বিষণ্ণতার বিবিধ উপসর্গে ভুগছেন। তার ওপর গবেষণায় অংশগ্রহণকারী এক-চতুর্থাংশ পুরুষ বিষণ্ণতা দূর করতে নিয়মিত ওষুধ সেবন করেন। একই সঙ্গে তাদের স্থূলতার হার বেশি ও শারীরিক কর্মকাণ্ডে অংশ নেয়ার মাত্রা কম বা কম সক্রিয়। টেস্টোস্টেরনের মাত্রা কম থাকার ফলে যে সাধারণ উপসর্গসমূহ দেখা দিতে পারে, সেগুলো হলো- লিঙ্গোত্থানে অসাড়তা, কম প্রাণশক্তি বা কর্মপ্রেরণা, যৌন বা কামবাসনা হ্রাস পাওয়া, সকালে তুলনামূলকভাবে কম লিঙ্গোত্থান, শক্তি ও কর্মোদ্যম হ্রাস পাওয়া, দুর্বলতা বোধ, অনিয়মিত ও অপর্যাপ্ত ঘুম বা কোন কোন ক্ষেত্রে নিদ্রাহীনতা। তবে স্বাস্থ্য-পরীক্ষায় টেস্টোস্টেরনের মাত্রা কম হলে, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। সঠিক খাদ্যভ্যাস, নিয়মিত ও পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম, শরীরের বাড়তি ওজন ঝরিয়ে ফেলা, জিংক জাতীয় খাবার প্রচুর পরিমাণে খাওয়া, শক্তি বৃদ্ধির প্রশিক্ষণ গ্রহণ, শরীরে ভিটামিন ডি’র মাত্রায় ভারসাম্য আনা, মানসিক চাপ কমানো, ডায়েটে চিনির পরিমাণ কমিয়ে ফেলা, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, চা বা কফি কম পান করা, পছন্দের কাজ করা এবং প্রয়োজনে মাঝে-মধ্যে চিকিৎসকের পরামর্শ নেয়া- এ অভ্যাসগুলো পালনের মাধ্যমে সুস্থ-স্বাভাবিক ও হাসি-আনন্দময়, স্বতঃস্ফূর্ত জীবন পাওয়া সম্ভব।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV