Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যে দ্বীপে পুরুষদের প্রবেশ নিষেধ

অনলাইন ডেস্ক পঠিত: 148 বার

প্রকাশিত: March 9, 2018 | 7:01 AM

সাঈদা মুনীর: ফিনল্যান্ডে এমন একটি দ্বীপ আছে যেখানে পুরুষদের প্রবেশ নিষেধ। সমুদ্র উপকূলেই দ্বীপটি খুঁজে পেয়েছিলেন ক্রিশ্চিয়ানা রোথ নামের এক মার্কিন তরুণী। বাল্টিক সাগরের সবুজ নীল জলের উপর জেগে থাকা এক টুকরো এই ভূ-খন্ডটির নাম দিয়েছেন তিনি ‘সুপারসি’। খবর সিএনএন।
দ্বীপটি দেখেই তিনি মনে মনে পরিকল্পনা করে ফেলেছিলেন এই দ্বীপটি শুধু নারীদের জন্যই তৈরি করবেন। এখানে কোনও পুরুষ প্রবেশ করতে পারবেন না। সবুজে ঘেরা ছোট্ট দ্বীপটিতে তিনি তৈরি করলেন একটি রিসোর্ট। যেখানে থাকার অধিকার পাবেন শুধু মেয়েরাই।
এই দ্বীপে একেবারে স্বাধীন-মুক্ত মনে ঘুরে বেড়াতে পারবেন নারীরা। এই রিসোর্টের নামে সামাজিক মাধ্যমে একটি কমিউনিটিও তৈরি করে ফেলেছেন ক্রিশ্চিয়ানা। তার নামও রেখেছেন ‘সুপারসি কমিউনিটি’। তিনি কেনই বা এমন পরিকল্পনার কথা ভাবলেন? তার উত্তরে ক্রিশ্চিয়ানা বলেন, সবসময় পুরুষসঙ্গীকে নিয়েই বেড়াতে যেতে হবে এমন কোনও বাধ্যবাধকতায় নেই।
নিরাপত্তার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েরা পুরুষদের সঙ্গে বেড়াতে যেতে বাধ্য হন। এই পরিস্থিতিতে মেয়েদের কথা ভেবেই এই ‘সুপারসি’ দ্বীপের চিন্তা। এখানে মেয়েরা নিজেদের ইচ্ছে মত যা খুশি করতে পারেন। নানা পরিস্থিতির চাপে অনেক সময়ই নিজের মনের ইচ্ছা তারা চেপে রাখেন। ‘সুপারসি’ মেয়েদের সেই ইচ্ছা পূরণের সুযোগ করে দেবে। এখানে তারা যতখুশি আনন্দ, হুল্লোর করতে পারবেন। কেউ বাধা দেওয়ার থাকবে না। কেউ নজরদারিও চালাবে না।
তিনি বলেন, আমাদের চারপাশে সব সময়ই পুরুষরা ঘোরা-ঘুরি করে। কিন্তু এখানে শুধুমাত্র নারীরাই থাকবেন। ওই দ্বীপে ক্রিশ্চিয়ানা যে রিসোর্টটি তৈরি করেছেন সেখানে মোট চারটি কেবিন রয়েছে। সেখানে প্রত্যেকটি কেবিনে ১০ জন নারী থাকতে পারবেন।
দ্বীপে নারীদের প্রবেশের জন্য কোনো বয়সসীমা থাকবে না। সেখানে নারীদের জন্য রিসোর্টে বেশ কিছু স্থাপনা তৈরি করতে চান তিনি। এসবের মধ্যে রয়েছে ক্যাফে ও বিলাসবহুল হোটেল। ক্রিশ্চিয়ানা বলেন, এই জায়গাটা আমার খুব পছন্দের। ফিনল্যান্ডের এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। তাই ফিনল্যান্ডের প্রতি আলাদা রকমের ভালোবাসা কাজ করে তার। ক্রিশ্চিয়ানা জানান, তার প্রেমিকই তাকে এই জায়গাটি চিনিয়েছেন। আগামী জুন থেকেই দ্বীপটি নারীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন ক্রিশ্চিয়ানা। আমাদের সময়.কম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV