যে পাঁচ কারণে কঠোর পরিশ্রম করা উচিত নয়
কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম সব সময় উপকার করে না। অনেক সময় তা কর্মীর নানা ক্ষতি ডেকে আনে। এ কারণে কর্মক্ষেত্রে অধিক পরিশ্রমের অপকারিতার একটি তালিকা করেছে ওয়াশিংটন পোস্ট।
১. অসুস্থতা
বেশি পরিশ্রম করলে কর্মক্ষেত্রে আহত হওয়া এমনকি মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায়। উন্নত দেশগুলোর মধ্যে মার্কিনিরা অন্যদের তুলনায় স্বাস্থ্যক্ষেত্রে প্রায় দ্বিগুণ ব্যয় করে। তারা পরিশ্রমের কারণে অধিক পরিমাণে অসুস্থ হয় এবং অনেকেই অল্প বয়সে মারা যায়।
২. চাপ
অধিক পরিশ্রমের কারণে মানসিক চাপ পড়ে। এ ছাড়াও উদ্বিগ্নতায় ভুগতে হয় অনেককে।
৩. বুদ্ধি কমে যাওয়া
এমআরআই প্রযুক্তিতে মস্তিষ্কের স্ক্যান করে দেখা গেছে অধিক পরিশ্রমের ফলে স্ট্রেসে ভোগা লোকজনের মস্তিষ্কের কিছু এলাকার আয়তন কমে যায়। ফলে তাদের চিন্তা, পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ, শেখা ও মনে রাখার ক্ষমতা প্রভাবিত হয়।
৪. ভারসাম্যহীনতা
অতিরিক্ত কাজের কারণে অনেকেই দৈনন্দিন কাজের ক্ষেত্রে ভারসাম্যহীনতা সৃষ্টি করেন। এদের অনেকেই পরিবারকে উপযুক্ত সময় দেন না এবং নিত্যপ্রয়োজনীয় অনেক বিষয় করেন না।
৫. দূরত্ব তৈরি
একাধারে কঠোর পরিশ্রম করলে মানুষের পক্ষে প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন সম্ভব হয় না। ফলে প্রতিষ্ঠানের সঙ্গে কর্মদের দূরত্ব তৈরি হয়। এর ফলে সৃজনশীল কাজ করার ক্ষমতা কমে যায়। এ কারণে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস বছরের অধিকাংশ সময় পরিশ্রম করলেও কয়েক সপ্তাহ করে অবকাশ যাপনে কার্পন্য করেন না। বিমানের আবিষ্কারক রাইট ভাতৃদ্বয় তাদের ব্যস্ত বাইসাইকেলের দোকান থেকে ছুটি না কাটাতে গেলে হয়তো তা আবিষ্কার করতে পারতেন না।কালের কণ্ঠ
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








