Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

রংপুরের গঙ্গাচড়ায় বারী চ্যারিটি ফাউন্ডেশনের প্রকল্প উদ্বোধন

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: February 28, 2021 | 12:16 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: রংপুরের গঙ্গাচড়ার মহিপুর এলাকায় বারী চ্যারিটি ফাউন্ডেশনের সার্বিক সহযোগীতায় আমেরিকান প্রবাসী আসেফ বারী টুটুল এর পৃষ্ঠপোশকতায় গত শুক্রবার বাদ জুম’আ নিজস্ব জমিতে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও দাতব্য চিকিৎসা কেন্দ্র প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়।

সুবিধা বঞ্চিত শিশুদের মৌলিক চাহিদা পূরণ এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের লক্ষ্যে বারী চ্যারিটি ফাউন্ডেশন গঠন করা হয়।

উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক (ইউ এস) আমেরিকান প্রবাসী আসেফ বারী টুটুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর ১ আসনের এমপি আলহাজ্জ মশিউর রহমান রাঙ্গা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা,গঙ্গাচড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ রুহুল আমিন, নির্বাহী পরিচালক বারী ফাউন্ডেশন (রংপুর) আবু বকর বারী মিঠু, আলহাজ্জ রাফিয়া আক্তার নাজনিন, আলহাজ্জ মেহজাবিন ইয়াসমিন নাজমা, মোছাঃ নাসিমা ইয়াসয়ামিন, মুনমুন হাসিনা, আদিব বারী, রাজিয়া সুলতানা জুই, লক্ষ্মীটারি ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদি, সাবেক চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান মাবু, সেরাজেম থেরাপি সেন্টার রংপুরের ব্যবস্থাপনা পরিচালক শাহজালাল উদ্দিন, বিশিস্ট সমাজসেবক ও সাহিত্য-সাংস্কৃতিক ব্যক্তিত্ব জিয়াউল আলম ফারুকী, নূর -ই- আলম সিদ্দিকী, আলহাজ্জ মুশফিকুর রহমান সহ গন্যমান্য আরো অনেকে উপস্থিত ছিলেন।

মাওলানা কেরামত আলী জৈনপুরী (রহঃ) পবিত্র পদস্পর্শ ধন্য ঐতিহ্যবাহী  মহিপুর জামে মসজিদ পরিদর্শন, জুমুআ আদায় ও উন্নয়ন মূলক আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বারী চ্যারিটি ফাউন্ডেশনের এই মহতি উদ্দ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ এবং উৎসাহ প্রদান করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ