Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

রমজান শুরুর সম্ভাব্য তারিখ ১২ মার্চ

অনলাইন ডেস্ক পঠিত: 143 বার

প্রকাশিত: December 13, 2023 | 11:07 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ২০২৪ সালের ১২ মার্চ থেকে রমজান মাস শুরু হতে পারে। সংযুক্ত আরব আমিরাত পবিত্র মাহে রমজান মাস শুরুর সম্ভাব্য এ তারিখ ঘোষণা করেছে। আরব আমিরাতের দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে গত ১২ ডিসেম্বর মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
আরব আমিরাতের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট (আইএসিএডি) ওয়েবসাইটে প্রকাশিত হিজরি ক্যালেন্ডার অনুসারে, আর মাত্র ৯০ দিন পর আরব আমিরাতে পবিত্র রমজান মাস শুরু হবে। ২০২৪ সালের ১২ মার্চ থেকে রমজান মাস শুরু হতে পারে। এ মাসটি শুরু হওয়ার প্রকৃত তারিখ অন্য সব মাসের মতোচাঁদ দেখার ওপর নির্ভরশীল। তবে জ্যোতির্বিজ্ঞানীরা গণনা করে সম্ভাব্য সঠিক তারিখের পূর্বাভাস দিয়ে থাকেন।
প্রতিবেদন অনুযায়ী, আরব আমিরাতে বসন্ত শুরু হওয়ায় রমজানে দেশটির তাপমাত্রা শীতল থাকবে। আর রমজানের ছুটির জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হবে।প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ২০২৩ সালের তুলনায় দেশটিতে এবার রোজার সময় কমছে। এবারের রমজান মাসের প্রথম দিনে ১৩ ঘণ্টা ১৬ মিনিট রোজা রাখবেন আমিরাতের মুসলমানরা। আর মাস শেষে রোজার সময় বেড়ে প্রায় ১৪ ঘণ্টা হবে। গত বছর রোজার সময় ছিল ১৩ ঘণ্টা ৩৩ মিনিট থেকে ১৪ ঘণ্টা ১৬ মিনিট পর্যন্ত।
আইএসিএডি ক্যালেন্ডার অনুসারে, এবার পবিত্র রমজান মাস ২৯ দিনের হবে বলে আশা করা হচ্ছে। রোজা শেষ হবে এপ্রিল মাসের নয় তারিখ মঙ্গলবার। আর রোজা শেষে পালন করা হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
বেশি সওয়াব লাভের আশায় প্রতি বছরই রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমজান মাসের জন্য অপেক্ষায় থাকেন বিশ্বের সব ধর্মপ্রাণ মুসলমান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ