রহমত, বরকত ও মাগফিরাতের মাস মাহে রমজান : এবার দীর্ঘ রোজা গ্রিনল্যান্ডে, ছোট চিলিতে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : এসে গেল পবিত্র মাহে রমজান। রহমত, বরকত ও মাগফিরাতের মাস। এ পবিত্র মাসে রোজা পালন করেন মুসলমানেরা। ইসলামের পাঁচ স্তম্ভের একটি হলো এই রোজা। মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিশ্বের অনেক দেশ গতকাল শুক্রবার রমজানকে স্বাগত জানায়। এদিন দিবাগত রাতে তারাবি নামাজ পড়ে শনিবার রোজা পালন করছেন ওইসব দেশের ধর্মপ্রাণ মুসলিমরা। বাংলাদেশে রমজান শুরু হবে আগামীকাল রবিবার থেকে। সেই মোতাবেক আজ রাতে পড়া হবে তারাবি নামাজ।
গত কয়েকদিন দেশজুড়ে তীব্র দাবদাহে মানুষ ছিল অতিষ্ঠ। রমজানের ঠিক আগে বৃষ্টিপাতের মাধ্যমে সারাদেশের তাপমাত্রা কমে যাওয়ায় স্বস্তি এসেছে ধর্মপ্রাণ মুসলমানসহ সবার মধ্যে। ভৌগলিক অবস্থানগত কারণে বাংলাদেশে কখনোই রোজা খুব বড় বা খুব ছোট হয় না। এ দিকে এ বছর সবচেয়ে দীর্ঘ রোজা গ্রিনল্যান্ডে আর সবচেয়ে ছোট চিলিতে। সাম্প্রতিক সময়ে রমজান মাস ধীরে ধীরে গ্রীষ্মকালের দিকে সরে আসছে। যার কারণে দিন বড় হয়ে যাচ্ছে এবং বেড়ে যাচ্ছে গরম। এর কারণে দীর্ঘ সময় রোজা পালন করতে হয় মুসলমানদের।
এর মধ্যে উত্তর গোলার্ধে সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখতে হচ্ছে। বিপরীতে শীতকালে সারা বিশ্বে তুলনামূলক কম সময় রোজা রাখতে হয়, দক্ষিণ গোলার্ধের জন্য যেটি হয় আরো ছোট। গত বছর স্থান ভেদে বিশ্বের বিভিন্ন স্থানে রোজার সময় ছিল ১১ থেকে ২২ ঘণ্টা। এ বছর সময়ের হিসেবে সবচেয়ে ছোট রোজা হবে ল্যাটিন আমেরিকার দেশ চিলিতে (১০ ঘণ্টা), আর সবচেয়ে বড় হবে উত্তর আটলান্টিক মহাসাগর এলাকার দ্বীপ দেশ গ্রিনল্যান্ডে (২১ ঘণ্টা)। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় প্রতিদিন কিছুটা পরিবর্তন হওয়ায় এবার রমজান মাসের শেষে অনেক দেশে দিন আরো বড় হবে, আবার অনেক দেশে ছোট হবে।
রমজান মাসে এমন একটি রাত রয়েছে যাকে হাজার মাসের সেরা বলে পবিত্র কুরআনে বলা হয়েছে। এই লায়লাতুল কদরে পবিত্র কুরআন নাজিল হয়েছিল।
রমজানের শেষ ১০ দিনের বেজোড় কোন এক রাতে নাজিল হয় কুরআন। আমাদের সময়.কম
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ