Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

রাগ হৃদরোগে ঝুঁকি বাড়ায়

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: March 4, 2014 | 4:14 PM

 
ঘন ঘন রেগে যাওয়া মানুষের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা। হৃদবিজ্ঞান বিষয়ক পত্রিকা ‘ইউরোপিয়ান হার্ট জার্নালে’ প্রকাশিত এক নিবন্ধে ‘দ্য হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথ’-এর একদল গবেষক জানিয়েছেন, চরম মাত্রায় ক্ষিপ্ত হওয়ার পরবর্তী দুই ঘণ্টা কোনো ব্যক্তির জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। বছরে জার্নালটির ২৪টি প্রকাশনা ছাপা হয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রেস থেকে।
নিবন্ধে বলা হয়েছে, হাজারখানেক মানুষের ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে স্বভাবিকের তুলনায় রাগ করার পর হৃদরোগে আক্রান্তের ঝুঁকি থাকে অন্তত পাঁচগুণ বেশি আর স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে তিনগুণ। 
এ সিদ্ধান্তে তারা পৌঁছেছেন ৯ বার গবেষণার পর। তবে রাগের সঙ্গে হৃদরোগের এই সংযোগ নিয়ে আরও পর্যবেক্ষণ এবং গবেষণার প্রয়োজন বলেও মনে করছেন তারা। শুধু রাগই যে এই রোগের একমাত্র কারণ তা প্রতিষ্ঠিতভাবে বলা যায় না।
অনিয়মিত জীবনযাপন, অতিরিক্ত কাজের চাপ, পারিবারিক অশান্তি, অসচেতনতা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসসহ বিভিন্ন কারণ জড়িয়ে আছে হৃদরোগসহ শারীরিক অসুস্থতার পেছনে, যা বরাবরই বলে আসছেন স্বাস্থ্য গবেষকরা। সূত্র : বিডিনিউজ
 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV