Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

রাজবাড়ী ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ’র অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: December 7, 2018 | 10:23 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: রাজবাড়ী ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএইন্ক এর তৃতীয়বারের মত নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পালকি পার্টি সেন্টার নিউইয়র্ক এ গত ১লা ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৭টায়। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল বাংলাদেশ ও আমেরিকান জাতীয় সংগীত মাধ্যমে পতাকার প্রতি সম্মান প্রদর্শন। যেহেতু ১লা ডিসেম্বর বিজয়ের মাস, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ও মহান শহীদদের প্রতি ১ মিনিট নীরবতার সাথে সম্মান প্রদর্শিত হয়।

এর পর দেশাত্ববোধক গানের সাথে গীতাঞ্জলীর মেয়েদের মনোরম নৃত্য পরিবেশীত হয় যা দর্শকদেরমুগ্ধ করেছে। সঞ্চাল করেছিলেন আনোয়ার জাহিদ। ২য় পর্ব শুরু হয় ৮টায় এবং এই পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার জাহিদ বজলু। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট নিউইয়র্কে কনসাল জেনারেল সাদিয়া ফয়েজুননেসা। প্রধান অতিথিকে ফুলের তোরা প্রদান করেন মোঃ মস্তফা। প্রথমেই নতুন কমিটির মঞ্চে আগমন ও শপথ গ্রহন পরিচালনা করেন সাবেক সভাপতি ড. আইয়ুব হোসেন। নির্বাচিত কমিটির সকল সদস্যদেরকে গোলাপ ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন ডা. আবুবক্কর সিদ্দিক ও মোঃ আনিসুর রহমান।

প্রধান অতিথিকে ক্রেষ্ট উপহার দেন আনোয়ার জাহিদ বজলু। নির্বাচিত সভাপতিকে ক্রেষ্ট উপহার দেন সাবেক সভাপতি ডা. আইয়ুব হোসেন। অনুষ্ঠানে সাবেক সভাপতি আইয়ুব ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পরিচালক ও সাংবাদিক সৈয়দ কবির আনোয়ার, মুক্তিযোদ্ধা কৌশিক আহমেদ, কাজী মন্টু, মোঃ সোলায়মান, ফাহিম রেজা নূর, লায়ন সভাপতি আবু সাইদ ও সাধারণ সম্পাদক কামরুল প্রমুখ। সংগঠন থেকে বক্তব্য রাখেন নির্বাচিত সভাপতি ডা. আবুবক্কর সিদ্দিক, সাবেক সভাপতি ডা. আইয়ুব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মাসুম রেজা, মোঃ সারোয়ার হোসেন, সিরাজুল ইসলাম, আবুহানান, সাবেক সাধারণ সম্পাদক আলীম, শামসুল আলম। এর পর মনোরম সঙ্গীত পরিবেশন করেন মোঃ রাজিব, সাইফুল্লাহ পারভেজ। রাত ১২টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, সমস্ত দর্শক শেষ অবধি অনুষ।টান উপভোগ করেন।
২য় পর্বের অনুষ্ঠান সঞ্চলনা করেন, ডা. আইয়ুব হোসেন, বাদশা আলমগীর, আলীম, মোহাম্মদ মোস্তফা। 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV