Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

রাজাকার, স্বাধীনতাবিরোধী, সাম্প্রদায়িক শক্তি, সংখ্যালঘু-আদিবাসী নির্যাতনকারী, ভূমিদস্যুকে ভোট নয় : আন্ত:মহাদেশীয় কনফারেন্স কলে সংখ্যালঘু নেতৃবৃন্দ

অনলাইন ডেস্ক পঠিত: 168 বার

প্রকাশিত: December 15, 2018 | 6:06 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: রাজাকার, স্বাধীনতাবিরোধী, সাম্প্রদায়িক শক্তি, সংখ্যালঘু-আদিবাসী নির্যাতনকারী, ভূমিদস্যু, ব্যাঙ্ক-লুটেরা, মাদক ব্যবসায়ীকে ভোট নয়, এদের ভোট দেবেন না, আমরাও দেবো না। শনিবার ৮ই ডিসেম্বর এক কনফারেন্স কলে ঢাকা, কলকাতা, কানাডা, নিউইয়র্ক, প্যারিস, সুইডেন, জেনেভা, লন্ডনের সংখ্যালঘু নেতৃবৃন্দ মত প্রকাশ করেন।

এতে ইলেক্ট্রনিক স্বাক্ষর করেন, তরুণ চৌধুরী, সভাপতি, ইউরোপীয় ঐক্য পরিষদ; অরুন বড়ুয়া, সভাপতি, বাংলাদেশ মাইনরিটি কাউন্সিল, জেনেভা; উদয়ন বড়ুয়া, সভাপতি, ইউরোপীয় ঐক্য পরিষদ; স্বদেশ বড়ুয়া, সভাপতি ফ্রান্স ঐক্য পরিষদ; চিত্রা পাল, সভানেত্রী সুইডিশ হিন্দু ফোরাম; শিতাংশু গুহ, যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদ, নিউইয়র্ক; শেখর রায়, কলকাতা; অরুন দত্ত, বাংলাদেশ মাইনরিটি রাইটস এলিয়েন্স, টরন্টো; ডঃ মোহিত রায়, সভাপতি, ক্যাম্ব; ডঃ কবিরাজ শান্তায়ন, লন্ডন প্রমুখ।

অন্ত:মহাদেশীয় কনফারেন্স কলে নেতৃবৃন্দ সদ্য বাংলদেশে বিভিন্ন দল ও ফ্রন্টের প্রকাশিত মনোনয়নের তালিকা দেখে হতাশা ব্যক্ত করে ক্ষোভের সাথে বলেন যে, বাংলাদেশে সংখ্যালঘুরা কমপক্ষে ৩০-৬০টি আসন দাবি করে আসছিলো; কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সংখ্যালঘু সম্প্রদাগুলোর জন্য আসন বাড়ছে না, যা উদ্বেগজনক। নেতৃবৃন্দ বলেন, কম আসন দিয়ে বিভিন্ন দল ও গোষ্ঠী সংখ্যালঘুদের সাথে বিমাতাসুলভ আচরণ করেছেন।  

নেতৃবৃন্দ দাবি করেছেন যে, সকল দলের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু ক্ষমতায়ন, সাংবিধানিকভাবে তাঁদের সম-অধিকার ফিরিয়ে দেয়া ও নির্যাতন বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব থাকতে হবে।  আর বিশেষ করে নির্বাচনে ভোট দানের নিশ্চয়তা বিধান এবং নির্বাচনের আগে-পরে সংখ্যালঘুদের ওপর সামপ্রদায়িক আক্রমন ঠেকানোর জন্য কী ব্যবস্থা গ্রহন করা হয়েছে তা সুস্পষ্টভাবে ঘোষণা করতে হবে।

কনফারেন্স কলে শুধু মার্কা না দেখে স্বাধীনতার চেতনার ধারক, সৎ, যোগ্য ও সংখ্যালঘু বান্ধব প্রার্থীকে ভোট দেয়ার জন্যেও নেতৃবৃন্দ সংখ্যালঘু সম্প্রদায়কে আহ্বান জানানো হয়েছে। নেতৃবৃন্দ বিশেষভাবে  অনুরোধ জানিয়েছেন যে,সংখ্যালঘুরা যেন কোনভাবেই সংখ্যালঘু নির্যাতনের সাথে জড়িত কাউকে ভোট না দেন। প্রেস বিজ্ঞপ্তি

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV