রাজাকার, স্বাধীনতাবিরোধী, সাম্প্রদায়িক শক্তি, সংখ্যালঘু-আদিবাসী নির্যাতনকারী, ভূমিদস্যুকে ভোট নয় : আন্ত:মহাদেশীয় কনফারেন্স কলে সংখ্যালঘু নেতৃবৃন্দ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: রাজাকার, স্বাধীনতাবিরোধী, সাম্প্রদায়িক শক্তি, সংখ্যালঘু-আদিবাসী নির্যাতনকারী, ভূমিদস্যু, ব্যাঙ্ক-লুটেরা, মাদক ব্যবসায়ীকে ভোট নয়, এদের ভোট দেবেন না, আমরাও দেবো না। শনিবার ৮ই ডিসেম্বর এক কনফারেন্স কলে ঢাকা, কলকাতা, কানাডা, নিউইয়র্ক, প্যারিস, সুইডেন, জেনেভা, লন্ডনের সংখ্যালঘু নেতৃবৃন্দ মত প্রকাশ করেন।
এতে ইলেক্ট্রনিক স্বাক্ষর করেন, তরুণ চৌধুরী, সভাপতি, ইউরোপীয় ঐক্য পরিষদ; অরুন বড়ুয়া, সভাপতি, বাংলাদেশ মাইনরিটি কাউন্সিল, জেনেভা; উদয়ন বড়ুয়া, সভাপতি, ইউরোপীয় ঐক্য পরিষদ; স্বদেশ বড়ুয়া, সভাপতি ফ্রান্স ঐক্য পরিষদ; চিত্রা পাল, সভানেত্রী সুইডিশ হিন্দু ফোরাম; শিতাংশু গুহ, যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদ, নিউইয়র্ক; শেখর রায়, কলকাতা; অরুন দত্ত, বাংলাদেশ মাইনরিটি রাইটস এলিয়েন্স, টরন্টো; ডঃ মোহিত রায়, সভাপতি, ক্যাম্ব; ডঃ কবিরাজ শান্তায়ন, লন্ডন প্রমুখ।
অন্ত:মহাদেশীয় কনফারেন্স কলে নেতৃবৃন্দ সদ্য বাংলদেশে বিভিন্ন দল ও ফ্রন্টের প্রকাশিত মনোনয়নের তালিকা দেখে হতাশা ব্যক্ত করে ক্ষোভের সাথে বলেন যে, বাংলাদেশে সংখ্যালঘুরা কমপক্ষে ৩০-৬০টি আসন দাবি করে আসছিলো; কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সংখ্যালঘু সম্প্রদাগুলোর জন্য আসন বাড়ছে না, যা উদ্বেগজনক। নেতৃবৃন্দ বলেন, কম আসন দিয়ে বিভিন্ন দল ও গোষ্ঠী সংখ্যালঘুদের সাথে বিমাতাসুলভ আচরণ করেছেন।
নেতৃবৃন্দ দাবি করেছেন যে, সকল দলের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু ক্ষমতায়ন, সাংবিধানিকভাবে তাঁদের সম-অধিকার ফিরিয়ে দেয়া ও নির্যাতন বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব থাকতে হবে। আর বিশেষ করে নির্বাচনে ভোট দানের নিশ্চয়তা বিধান এবং নির্বাচনের আগে-পরে সংখ্যালঘুদের ওপর সামপ্রদায়িক আক্রমন ঠেকানোর জন্য কী ব্যবস্থা গ্রহন করা হয়েছে তা সুস্পষ্টভাবে ঘোষণা করতে হবে।
কনফারেন্স কলে শুধু মার্কা না দেখে স্বাধীনতার চেতনার ধারক, সৎ, যোগ্য ও সংখ্যালঘু বান্ধব প্রার্থীকে ভোট দেয়ার জন্যেও নেতৃবৃন্দ সংখ্যালঘু সম্প্রদায়কে আহ্বান জানানো হয়েছে। নেতৃবৃন্দ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন যে,সংখ্যালঘুরা যেন কোনভাবেই সংখ্যালঘু নির্যাতনের সাথে জড়িত কাউকে ভোট না দেন। প্রেস বিজ্ঞপ্তি
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!