Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

রাজা হওয়ার বিড়ম্বনায় ভীত প্রিন্স চার্লস!

অনলাইন ডেস্ক পঠিত: 176 বার

প্রকাশিত: October 26, 2013 | 12:57 PM

রয়টার্স : 
ব্রিটেনের রাজা হওয়া নিয়ে কোনোরকম তাড়া নেই প্রিন্স চার্লসের। বরং তার ভয়, রাজকীয় কাজকর্ম করতে গিয়ে তিনি এক ধরনের কারাগারে আটকে পড়বেন। প্রিন্স চার্লসকে নিয়ে প্রকাশিত টাইম ম্যাগাজিনের এক ফিচারে এরকমটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক চার্লসেরই কর্মকর্তা। টাইম ম্যাগাজিন প্রচ্ছদও করেছে প্রিন্স চার্লসকে নিয়ে। ওই ফিচারটিতে প্রিন্স চার্লসের পূর্ণাঙ্গ প্রোফাইল প্রকাশ করেছে টাইম। ফিচারটি করতে প্রিন্স চার্লসের ৫০ জন বন্ধু ও সহযোগীদের সঙ্গে কথা বলেছে টাইম ম্যাগাজিন। প্রিন্স চার্লস বৃটিশ রাজসিংহাসনের প্রথম উত্তরাধিকারী। তারা মা এলিজাবেথের পর তিনিই হবেন বৃটেনের রাজা।

উল্লেখ্য, নভেম্বরে শ্রীলংকায় কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রধানদের শীর্ষ সম্মেলনে রাণী এলিজাবেথের পরিবর্তে অংশ নেবেন প্রিন্স চার্লস। এরকমভাবে আগামী বছরগুলোতে মা রাণী এলিজাবেথের কাজের অনেকটাই করতে হবে ছেলে প্রিন্স চার্লসকে। কারণ, ৮৭ বছর বয়সী রাণী এলিজাবেথের পক্ষে এখন খুব বেশি ভ্রমণ করা সম্ভব নয়।

টাইম ম্যাগাজিন জানিয়েছে, বাড়তি এই রাজকীয় দায়িত্বে ‘খুশি নন’ চার্লস। তিনি এরই মধ্যে এর চাপ অনুভব করতে শুরু করেছেন এবং তার বর্তমান জীবনে এর প্রভাব নিয়ে তিনি কিছুটা চিন্তিত। ফিচারটির লেখক বলেন, প্রিন্স চার্লস ম্যাগাজিনটির সঙ্গে তার আশা এবং ভবিষ্যত্ নিয়ে গভীর উদ্বেগের বিষয়টি আলোচনা করেছেন।ইত্তেফাক 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV