রাশিয়া নিউইয়র্ক সহ অন্য কোন দেশের যেকোন শহরে রাসায়নিক হামলা চালাতে পারে : নিকি হ্যালি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : রাশিয়া নিউইয়র্ক সহ অন্য কোন দেশের যেকোন শহরে রাসায়নিক হামলা চালাতে পারে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি। এসময় সাবেক রুশ গুপ্তচরকে নার্ভ গ্যাস প্রয়োগের ইস্যুতে যুক্তরাজ্যকে অকুণ্ঠ সমর্থন জানান দক্ষিণ ক্যারোলিনার এই সাবেক গভর্নর।
এই প্রসঙ্গে হ্যালি বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যুক্তরাজ্যে রাশিয়ার ডাবল এজেন্ট ও তার কন্যার উপর যে মিলিটারি গ্রেড নার্ভ গ্যাস দিয়ে হামলা হয়েছে তার পেছনে রাশিয়া রয়েছে। এবং এই বিষয়ে বিশ্বের অন্যান্য দেশগুলোর একমত হওয়া জরুরী। আমরা যদি এখনই তড়িৎ ব্যাবস্থা না নেই এ ধরনের হামলার শেষ স্থান অবশ্যই সালসবুরি হবে না। এর পরের লক্ষ্য নিউইয়র্ক কিংবা এই পরিষদে উপস্থিত অন্য কোন দেশের যেকোন শহর হতে পারে।’
প্রসঙ্গত, যুক্তরাজ্য বিশ্বাস করে ডাবল এজেন্ট সের্গেই স্ক্রিপাল এবং তার কন্যা ইউলিয়ার উপর হামলা রাশিয়াই করেছে। কারণ তাদের উপর ব্যবহৃত নার্ভ এজেন্ট নভিচক সোভিয়েত ইউনিয়নে আবিষ্কার করা হয়েছিল। এবং তা রাষ্ট্রিয় পর্যায়ের বাইরে কখনই হস্তান্তর হয়নি। – সিএনএন
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া