রিজার্ভের অর্থ লুটের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাই জড়িত : এফবিআই
মিনারা হেলেন (বাংলা প্রেস), নিউইয়র্ক: রিজার্ভের অর্থ লুটের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জড়িত রয়েছে বলে তথ্য-প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। একইসঙ্গে তারা বলছে, কম্পিউটার হ্যাকারদের লক্ষ্য ছিল এক বিলিয়ন মার্কিন ডলার চুরি করে নেওয়ার। মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নাল এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে।
এফবিআই সন্দেহ প্রকাশ করে বলছে, রিজার্ভের অর্থ চুরি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এ কাজে জড়িত রয়েছে। বিষয়টিকে তারা ইনসাইড জব উল্লেখ করে বলছে, এ ঘটনার সঙ্গে ব্যাংকের ভিতরের একটি অংশ জড়িত রয়েছে।
এদিকে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লুটের ঘটনায় বাংলাদেশ ব্যাংক ও সিআইডির দাবি করা রয়টার্সের প্রতিবেদনটিকে মিথ্যা, অযথার্থ, বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে সুইফট।
এ বিষয়ে সোমবার দেয়া এক বিবৃতিতে আন্তর্জাতিক এ সংগঠনটি বলছে, সুইফ অন্যান্য গ্রাহকদের মতো বাংলাদেশ ব্যাংকের সিস্টেমের নিরাপত্তার দায় নেবে না। সুইফ সিস্টেম নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়েই নিয়ন্ত্রিত হয়। ব্যাংকের অন্যান্য বিভাগের নিরাপত্তার মতো এই নিরাপত্তাকেও তাদের অভ্যন্তরীণ ব্যবস্থা হিসেবে দায়িত্ব নিতে হবে।
আজ মঙ্গলবার ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক রয়েছে। বৈঠকে সুইফটের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের এই ভিত্তিহীন অভিযোগের বিষয়টি আলোচনা করা হবে। একইসঙ্গে সুইফট সতর্ক করে বলছে, সুইফট এই বৈঠকের পর থেকে এই বিষযে ভবিষ্যতে আর কোনো কথা বলবে না।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া