Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

রিপাবলিকানদের কঠোর সমালোচনা বন্দুক নিয়ন্ত্রণ বিলে ভোট না দেয়ায় : গত সাড়ে ৫ মাসে বন্দুকের গুলিতে ৬১৫৩ আমেরিকানের মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 117 বার

প্রকাশিত: June 23, 2016 | 5:04 AM

এনআরবি নিউজ, নিউইয়র্ক : চলতি বছরের ৫ মাস ২০দিনে যুক্তরাষ্ট্রে বন্দুকের গুলিতে নিহত হয়েছে ৬১৫৩ জন। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ১২৫৬০ জন। আগ্নেয়াস্ত্রে হতাহতের তথ্যভিত্তিক পরিসংখ্যাণ তৈরীর লক্ষে ২০১৩ সালে প্রতিষ্ঠিত অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা ‘গান ভায়োলেঞ্চ আর্কাইভ’ নামক একটি সংস্থা এ তথ্য প্রকাশ করেছে। এ যাবত নানাবিধ কারণে আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হয় ২৩ হাজার ৯৯২টি ঘটনায়। হতাহদের মধ্যে ১১ বছরের কম বয়েসী শিশুর সংখ্যা ২৬০। ১২ থেকে ১৭ বছর বয়েসী টিনেজারের সংখ্যা হচ্ছে ১৩১৪। এসব ঘটনার মধ্যে নির্বিচার হত্যাযজ্ঞের সংখ্যা হচ্ছে ১৪১টি। নিহতদের মধ্যে পুলিশ ও সামরিক অফিসার রয়েছেন ১৪৭। পারিবারক ইস্যুতে বন্দুক ব্যবহারের ফলে নিহত হয়েছে ১০০৫। দুর্ঘটনাবশত: গুলিবিদ্ধ হবার ঘটনা ছিল ১০৬৩।
গত বছরের একই সময়ে আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হয়েছে এমন দুর্ঘটনা ছিল ৫৩২৮১। নিহত হয় ১৩৪৩০ জন। আহত হয়েছে ২৭০০৮ জন। নির্বিচার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে ৩৩১টি।
এদিকে, ন্যাশনাল একাডেমি অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এ্যান্ড মেডিসিনের একদল বিশেষজ্ঞের গবেষণা জরিপে গত ১৭ জুন বলা হয়েছে যে, চিকিৎসা-ব্যবস্থার আরো উন্নতি ঘটানো সম্ভব হলে বন্দুকের গুলিতে আহত আরো ৩০ হাজার আমেরিকানের প্রাণ বাঁচানো সম্ভব। এ জরিপ অনুযায়ী ২০০১ সাল থেকে এ বছরের ১৫ জুন পর্যন্ত বন্দুকের গুলিতে আহত হওয়ার সংখ্যা হচ্ছে ২০ লাখ।
প্রসঙ্গত: উল্লেখ্য যে, উন্নত বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশী আমেরিকানের প্রাণহানী ঘটছে আগ্নেয়াস্ত্রের মাধ্যমে। উন্নত দেশসমূহের চেয়ে ১০ গুণ বেশী হতাহতের ঘটনা ঘটছে আমেরিকায়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ২ কোটি থেকে ৩ কোটি আগ্নেয়াস্ত্র রয়েছে সাধারণ নাগরিকের কাছে। এরমধ্যে মারাত্মক ধরনের আগ্নেয়াস্ত্রের সংখ্যাই অধিক বলে ‘ন্যাশনাল শ্যুটিং স্পোর্টস ফাউন্ডেশন’র সূত্র জানায়।
বন্দুকের গুলিতে হতাহতের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়লেও মার্কিন কংগ্রেসে বন্দুক নিয়ন্ত্রণ আইন পাশ না হওয়ায় ক্ষুব্ধ আমেরিকানের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। রিপাবলিকানদের কারণে গত ২০ জুন সিনিটে বন্দুক নিয়ন্ত্রণ সম্পর্কিত বিলটি পরিত্যক্ত হবার নিন্দা ও প্রতিবাদে ২১ জুন মঙ্গলবার ফ্লোরিডাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। এসব সমাবেশ থেকে ক্ষুব্ধচিত্তে উল্লেখ করা হয় যে, নভেম্বরের নির্বাচনে ব্যালটের মাধ্যমে রিপাবলিকানদের এহেন কর্মের জবাব দেয়া হবে। বন্দুক নিয়ন্ত্রণের বিলের বিরুদ্ধে অবস্থান নেয়ার চরম খেসারত দিতে হবে রিপাবলিকানদের।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ