রিয়েল এস্টেট মর্টগেজ প্রদানে অনিয়মের জরিমানা যুক্তরাষ্ট্রের ৫ ব্যাংকের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : রিয়েল এস্টেট ব্যবসা তথা বাড়ির ক্রেতাদের ঋণ (মর্টগ্যাজ) প্রদানের নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণে ব্যর্থ যুক্তরাষ্ট্রের বৃহৎ ৫টি ব্যাংক-কে ৩৫.১ মিলিয়ন ডলারের জরিমানা করা হলো। ২০১১-২০১২ সালে ঋণ প্রদানের সময় অসংখ্য ত্রুটি ধরা পড়ে এবং এর খেসারত দিতে হয় মোটা অংকের অর্থ। কেন্দ্রীয় ব্যাংক এই জরিমানা করা হয় বলে ১২ জানুয়ারি শুক্রবার ব্যাংকের পক্ষ থেকে গণমাধ্যমকে অবহিত করা হয়। ‘ঋণ প্রদানের নিয়ম যথাযথভাবে পালনের মধ্য দিয়ে টেকসই সেবার মানোন্নয়নের অভিপ্রায়ে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও ফেডারেল রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, সবচেয়ে বেশী জরিমানা হয়েছে গোল্ডম্যান স্যাচের, ১৪ মিলিয়ন ডলার। এরপরে মরগ্যান স্ট্যানলী-৮ মিলিয়ন ডলার, সিআইটি-৫.২ মিলিয়ন ডলার, ইউএস ব্যাংককর্প-৪.৪ মিলিয়ন ডলার এবং পিএনসি-৩.৫ মিলিয়ন ডলার। একই সময়ে ঋণ প্রদানের রীতি যথাযথভাবে অনুসরণ না করার খেসারত হিসেবে এর আগে আরো ৫ ব্যাংক-কে মোটা অংকের জরিমানা দিতে হয়েছে। এগুলো হচ্ছে এ্যালি ফাইন্যান্সিয়াল, ব্যাংক অব আমেরিকা, এইচএসবিসি নর্থ আমেরিকা হোল্ডিংস, জেপি মরগ্যাণ চেইজ এবং সানট্রাস্ট ব্যাঙক।
কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আরো জানানো হয়, ২০০৭-২০০৯ সালে যেসব ব্যাংকের ব্যবস্থাপনায় চরম অনিয়ম ঘটে এবং যুক্তরাষ্ট্রে আর্থিক মন্দা দেখা দিয়েছিল, তেমন চিহ্নিত ১৪টি ব্যাংক-কে ১.১ বিলিয়ন ডলারের জরিমানা করা হয়। একইসাথে মিথ্যা তথ্য ও জাল কাগজপত্র সরবরাহের মাধ্যমে রিয়েল এস্টেট ব্যবসায় অথবা বাড়ির ক্রেতাকে অধিক ঋণ পাইয়ে দিতে সহায়তাকারি বড় ধরনের কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাও হয়েছে। এনআরবি নিউজ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!