রেগে থাকলে, আপনি লাল রং দেখেন…
রেগে থাকলে, মানুষ লাল রং দেখে থাকে। একই সঙ্গে মানসিক গঠনটা যদি রূক্ষ্ম হয়, তার প্রভাবটা রং নির্বাচনের ক্ষেত্রেও পড়ে। এ ধরনের ব্যক্তিত্বের অধিকারীদের লাল রঙ বেছে নেয়ার প্রতিই প্রবণতা থাকে বেশি। নতুন এক গবেষণায় তো সেরকমই দাবি করা হচ্ছে। গবেষণায় অংশগ্রহণকারী একদল স্বেচ্ছাসেবীকে আক্রমণাত্মক বা আগ্রাসী মনোভাবের সঙ্গে রাগের বহিঃপ্রকাশ ঘটানোর পরিবেশ সৃষ্টি করে দেয়া হয়। অপর দলটির স্বেচ্ছাসেবীদের স্বাভাবিক থাকতে বলা হয়। ছবিগুলোর মধ্য থেকে তারা পুরোপুরি লাল বা নীল রঙের নয়, এমন ছবি নির্বাচন করলেন। নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটির গবেষকরা লাল বা নীল রঙের মধ্য থেকে স্বেচ্ছাসেবীদের পছন্দের রঙটি নির্বাচন করতে বলেছিলেন। ব্যক্তিত্ব পরীক্ষার ফলাফলে দেখা গেলো, নীলের পরিবর্তে যারা লাল রং পছন্দ করেছেন, তারা মনোগত দিক থেকে অপেক্ষাকৃত বেশি রূক্ষ্ম ও আক্রমণাত্মক। জার্নাল অব পার্সোনালিটিতে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এরপর গবেষণায় অংশগ্রহণকারীদের আরও কিছু নতুন ছবি থেকে পছন্দের ছবিটি নির্বাচন করতে বলা হয়। সেগুলো আগের ছবিগুলোর তুলনায় অনেকটা বিবর্ণ ছিল। নীল বা লাল রঙটা বোঝা যাচ্ছিল। কিন্তু, কোন রঙকেই সেখানে খুব বেশি প্রাধান্য দেয়া হয়নি। কিন্তু, এর মধ্যেও লাল রঙের ছবিকে বেছে নিলেন প্রথম দলটির স্বেচ্ছাসেবীদের অনেকেই। গবেষকরা বলছেন, রূক্ষ্ম মানুষের চিন্তাধারাটাও রূক্ষ্ম, আর রূক্ষ্ম ভাবনার সঙ্গে লাল রং অন্তর্নিহিতভাবে সম্পৃক্ত। আর তাই মনোগত বৈশিষ্ট্যের কারণেই রূক্ষ্ম চিন্তাধারার মানুষগুলো অন্য সব রঙের মধ্যেও লাল রংটাকেই বেশি দেখতে পান।মানবজমিন
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং