Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

রেস্টুরেন্টের ৩ ওয়েট্রেসকে ১২ লাখ টাকা টিপস…

অনলাইন ডেস্ক পঠিত: 107 বার

প্রকাশিত: February 6, 2014 | 6:54 AM

যুক্তরাষ্ট্রের ইলিনয়িস অঙ্গরাজ্যের রকফোর্ড শহরের একটি রেস্টুরেন্টে ঘটে গেলো চমকে দেয়ার মতো এক ঘটনা। এক নারী খদ্দের রেস্টুরেন্টে খাবার খাওয়ার পর ৩ ওয়েট্রেসের প্রত্যেককে ৫,০০০ ডলার বা প্রায় ৩ লাখ ৮৯ হাজার টাকার চেক দিলেন। সম্মিলিতভাবে টাকার অঙ্কটা দাঁড়ায় ১৫,০০০ ডলার বা ১১ লাখ ৬৬ হাজার টাকায়। চেক হাতে পেয়ে নিজেদের চোখকে বিশ্বাস করতেই পারছিলেন না ওই ৩ জন। ক্যালেডোনিয়ায় অবস্থিত বুন কাউন্টি ফ্যামিলি রেস্টুরেন্টের মালিক ম্যাট নেবিউ বলেছেন, গত শনিবার ব্যবসা তেমন ভাল যাচ্ছিল না। খদ্দের ছিল কম। সেই দিনই ঘটনাটি ঘটে। ওয়েট্রেস ২৫ বছর বয়সী অ্যামি সাবানি, ২৩ বছরের সারাহ সেকিঞ্জার ও ২৮ বছর বয়সী অ্যামবার ক্যারিওলিচ প্রত্যেকের হাতে ৫ হাজার ডলারের চেক ধরিয়ে দেন। অ্যামি বলছিলেন, প্রথমে তিনি মনে করেছিলেন চেকটি ৫০০ ডলার বা প্রায় ৩৯ হাজার টাকার। কিন্ত, ভালভাবে খেয়াল করার পর তিনি বুঝলেন ৫০০ নয়, ওটা ৫,০০০ ডলারের চেক। অ্যামি সেটি খদ্দেরকে ফিরিয়ে দিতে চাইলেন। ওই নারী তিন ওয়েট্রেসকেই বললেন, টাকাটা স্কুল ও তাদের জীবনের যে কোন প্রয়োজনে ব্যয় করতে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। সারাহ বললেন, ক্রিমিনাল জাস্টিস বিষয়ে পড়াশোনা করছিলেন তিনি। তার শেষ সেমিস্টারটি বেশ ব্যয়বহুল ছিল। এবার তিনি পুনরায় পড়াশোনা শুরু করবেন।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV