রোজা শুরু : নিউইয়র্কে জমজমাট ইফতারি বাজার
ইউএসএনিউজ অনলাইন, নিউইয়র্ক। : নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে এবার একইদিনে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হয়েছে। বিভিন্ন স্টেটে তাকওয়া অর্জনের এই মাসটি পালিত হয় উৎসবমুখর পরিবেশে। রোজার মাসকে ঘিরে প্রবাসীদের থাকে বাড়তি আয়োজন। প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোর হোটেল-রেস্টুরেন্টে বিভিন্ন প্যাকেজে সাজানো হয় দেশি স্বাদের ইফতার সামগ্রী। বিকাল হতেই পরিবার পরিজন নিয়ে অনেককে ইফতারি সামগ্রী কিনতে দেখা যায়। হোটেলভিত্তিক ইফতারি সামগ্রীর বাহারি আয়োজনের কমতি ছিল না। যারা অফিস আদালতে চাকরি করেন, তারা অফিস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে ইফতার করেন। ছোট-বড় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও ইফতারের আয়োজন করা হয়। যারা বিভিন্ন কারণে বাসায় ইফতার বানাতে পারেন না তাদের জন্য ওই সব দোকানই ভরসা।
মসজিদ, হোটেল-রেস্টুরেন্টে শুরু হয়েছে ছোট-বড়, ব্যক্তি বা প্রতিষ্ঠানের ইফতার পার্টি। কোন কোন মসজিদে সেহরীররও ব্যবস্থা রয়েছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ইফতারিসহ নানা আয়োজন করা হয়। ইফতার করতে আসা লোকদের মাঝে রোজার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন মসজিদের ইমামগণ। ইফতারের পূর্ব মুহুর্তে বিশ্ব মানবতার মুক্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। বিপুল সংখ্যক মসল্লী ইফতার মাহফিলে যোগ দেন। ইফতার মাহফিলকে কেন্দ্র করে বসে প্রবাসীদের মিলন মেলা। দল-মত নির্বিশেষে বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এসব অনুষ্ঠানে। সমগ্র কমিউনিটিতেই ভিন্ন এক আমেজ তৈরী হয়েছে।
এবারের রোজা গড়ে ১৭ ঘণ্টা করে। নিউইয়র্কের বাংলাদেশী রেস্টুরেন্টগুলোতে ইফতারি বক্সও ভিন্নভাবে সাজানো হয়েছে। প্রথম দিনেই জমজমাট হয়ে ওঠে ইফতারি বাজার। জ্যাকসন হাইটস, এস্টোরিয়া, জ্যমাইকা, ব্রঙ্কস, ওজন পার্ক এবং ব্রুকলিনে নানা আইটেমের ইফতারি বক্সের দাম রাখা হয় ৫.৯৯ ডলার থেকে ৯.৯৯ ডলার পর্যন্ত। বক্সে রয়েছে খেজুর, মুড়ি, বুট, পিঁয়াজো, চানাচুর, জিলাপি, বেগুনি, মরিচি, আলুনি, শাকুরা, পাকুরা, খিরা, আঙ্গুর, তরমুজ, আপেল, কমলা, কেন্টালপ, চিকেন পাকুরা ইত্যাদি। রেস্টুরেন্টে বসে ইফতার গ্রহণকারীদের বিনামূল্যে শরবত পরিবেশনও করছে কেউ কেউ। ইফতারির মেনু দিয়ে বাহারী লিফলেট, পোস্টার বা বিজ্ঞাপন প্রচার করছে সংশ্লিষ্টরা।
জ্যাকসন হাইটসের ঢাকা গার্ডেন, প্রিমিয়াম সুইটস, হাটবাজার, খাবার বাড়ি, ফুড কোর্ট, মেরিট, ওজনপার্কের মতিন, ব্রুকলিনের আবদুল্লাহ সুইটস, গ্রিন হাউজ, রাঁধুনী, ঘরোয়া, জ্যামাইকার সাগর রেস্টুরেন্ট, সাগর চাইনিজ, ঘরোয়া, স্টার কাবাব এন্ড চাইনিজ, কাবাব কিং, ঢাকা প্রিমিয়াম, ব্রঙ্কসের নিরব, প্রিমিয়াম, স্বাদ, বাংলা গার্ডেন রেস্টুরেন্টে নানা আইটেমের ইফতারি বক্স বিক্রি হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, ক্রেতাদের ক্রয় ক্ষমতা মাথায় রেখেই ইফতার মেনু ও মূল্য নির্ধারণ করা হয়েছে। একইসাথে পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশী গ্রোসারিগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা কমানো হয়েছে। প্রতি পাউন্ড শাহী গরম জিলাপি বিক্রি হচ্ছে ৪.৯৯ ডলার করে। এছাড়া হালিম বিক্রি হচ্ছে ৪.৯৯ ডলার করে।
প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত কুইন্সে জ্যাকসন হাইটসের বিভিন্ন মসজিদ, জ্যামাইকা মুসলিম সেন্টার, দারুস সালাম মসজিদ, ফুলতলী ইসলামিক সেন্টার, এস্টোরিয়ায় আল আমিন মসজিদ, শাহজালাল মসজিদ, গাউসিয়া মসজিদ, ব্রুকলিনে বাংলাদেশ মুসলিম সেন্টার, ব্রঙ্কসের বাংলাবাজার মসজিদ, পার্কচেস্টার মসজিদ, পার্কচেস্টার ইসলামি সেন্টারসহ নিউইয়র্কের বিভিন্ন মসজিদের মুসল্লিদের মধ্যে ইফতার পরিবেশন কর্মসূচি ১ম রোজা থেকে শুরু হয়েছে। নিউইয়র্কের মতো নিউজার্সি, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, টেক্সাস, মিনেসোটা, ওহাইয়ো, ওয়াশিংটন মেট্র, ম্যাসেচুসেটস, পেনসিলভেনিয়া প্রভৃতি এলাকার বাংলাদেশীদের মসজিদে মুসল্লিদের মধ্যে ইফতার পরিবেশন করা হচ্ছে। বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী আমেরিকায় মসজিদের প্রায় সংখ্যা ২ হাজার ৬’শ। প্রায় প্রতিটিতেই খতমে তারাবি শুরু হয়েছে।
রমজান মাসে মুসলিম কমিউনিটির নিরাপত্তায় ১০৭ প্রিসেন্ট-এ সভা
গত ১৬ই জুন মঙ্গলবার জ্যামাইকা, ব্রায়ারউড এলাকায় বসবাসরত মুসলিম ভাই-বোনদের বিশেষ নিরাপত্তা প্রদানের উদ্দেশ্যে ১০৭ প্রিসেন্ট-এ জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রিসেন্ট-এর ক্যাপ্টেন পল ভালের্গা, কমিউনিটি অ্যাফেয়ার্স পুলিশ অফিসার মি: ক্যাপোজি, জ্যামাইকা কমিউনিটি ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সমাজ সেবক, সাবেক কমিশনার ও প্যানেল চেয়ারম্যান, তাজমহল রেস্টুরেন্টের কর্ণদার হাজী ফখরুল ইসলাম খান, জ্যামাইকা কমিউনিটি ক্লাবের সভাপতি বিশিষ্ট কমিউনিটি একটিভিস্ট, নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিস-এ কর্মরত মোহাম্মেদ তৈয়বুর রহমান হারুন। আরও উপস্থিত ছিলেন জ্যামাইকা কমিউনিটি ক্লাবের সেক্রেটারি মেহবুব খান, সাংগঠনিক ও প্রচার সম্পাদক নূর ইসলাম খান মামুন, কুইন্স ২৪ ডিস্ট্রিক্ট-এর স্টেট এসেম্বলীম্যান ডেভিড উইপ্রেনের রিচমন্ড হিল অফিস-এর বিশেষ সহকারী মিস ইসরাত আলম, ডেমোক্রেটিক পার্টি নিউ ইয়র্ক স্টেট কমিটির মেম্বার, মূল ধারার রাজনীতিবিদ ড: তাজ রাজকুমার ।
মো: তৈয়বুর রহমান হারুন ও হাজী ফখরুল ইসলাম খান জ্যামাইকা এরিয়ায় বসবাসরত সকলের নিরাপত্তা জোরদার করার দাবী জানান, এর মধ্যে পবিত্র রমজান মাসে জ্যামাইকা মুসলিম সেন্টার, দারুস সালাম মসজিদ, ফুলতলী ইসলামিক সেন্টার ও অন্যান্য মসজিদের মুসলি¬দের রাত্রিকালীন নিরাপত্তা জোরদার করা, তারাবীহ নামাজ ও ফজর নামাজের সময় পুলিশের গাড়ির টহল বাড়ানোর অনুরুধ জানান। পুলিশ ক্যাপ্টেন মি: পল জ্যামাইকা এরিয়ায় অবস্থিত পাচটি মসজিদের রমজান মাসের সিকিউরিটি প¬ান দেখান, এতে অন্তর্ভূক্ত ছিল রমজান মাসে মসজিদ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন ও ঈদের দিন পুলিশ অফিসার দিয়ে ঈদের জামাতে আসা মুসুল্লিদের নিরাপত্তা দেওয়া।
ক্যাপ্টেন পল উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং জ্যামাইকার তাজমহল রেস্টুরেন্টের সম্মুখে ও সাবওয়ের আশে পাশে অতিরিক্ত পুলিশ দিয়ে নিরাপত্তা প্রদান, ঈদের নামাজের সময় রাস্তা বন্ধ রাখাসহ বাকি সবগুলো দাবিদাওয়া যথাসাধ্য পূরণের আশ্বাস দেন।
রিপোর্ট : সাখাওয়াত হোসেন সেলিম
সম্পাদক, ইউএসএনিউজ অনলাইন, নিউইয়র্ক।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!