রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে হার্ভার্ড চত্বরে মানববন্ধন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়া উপেক্ষা করে বস্টন অঞ্চলের সচেতন প্রবাসীরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় চত্বরে মিলিত হয়ে মিয়ানমারে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের সাথে বর্বরতার নিন্দা এবং প্রতিবাদ জানালেন। একইসাথে, অবিলম্বে সসম্মানে নিজ বসতভিটায় ফিরে যাবার পরিবেশ তৈরীর জন্যে আন্তর্জাতিক মহলের সহায়তা কামনা করা হলো।
উল্লেখ যে, এই প্রথমবার হার্ভার্ড চত্বরে দেশত্যাগী রোহিঙ্গাদের সমর্থনে প্রবাসীদের এ মানববন্ধন হলো ‘ইন্টারন্যাশনাল বুড্ডিস্ট পিস অর্গানাইজেশন (আইবিপিও) এর ডাকে। আইবিপিও-র চেয়ারম্যান তপন চৌধুরীর তত্ত্বাবধানে রোববার অনুষ্ঠিত এ কর্মসূচি চলে সকাল ১০টা থেকে বেলা প্রায় ১টা পর্যন্ত। ব্যানার, পোস্টার, ফেস্টুনসহ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নির্যাতিত, বিতাড়িত রোহিঙ্গাবাসীদের অবর্ননীয় দু:খ-দুর্দশার কথা বলেন হোস্ট সংগঠনের চেয়ারম্যান তপন চৌধুরী, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী, কম্যুনিটি লিডার ইকবাল ইউসুফ, ড. সৈয়দ আবুল হাসনাত, তাপস বড়ুয়া, আব্দুর রাজ্জাক, সালাউদ্দীন চৌধুরী, গোলাম চৌধুরী প্রমুখ।
বক্তার সকলেই এমন নিষ্ঠুর আচরণ, অসহনীয় নির্যাতন বন্ধে মিয়ানমার সরকারকে বাধ্য করতে মার্কিন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। বসতভিটা থেকে বিতাড়নের মত বর্বরতা রোধকল্পে আন্তর্জাতিক সুধিসমাজকে সোচ্চার হবার অনুরোধও জানান বক্তারা।
তারা বলেন, এটি একটি আন্তর্জাতিক সমস্যা, তাই জাতিসংঘের অবিলম্বে হস্তক্ষেপের মাধ্যমে এর একটি সুষ্ঠু সমাধানের পথ খুঁজতে হবে। প্রতিবাদের ঝড় তুলতে হবে বিশ্বব্যাপী। তপন চৌধুরী বলেন, আমাদের এ আন্দোলন চলবে যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে সকল রোহিঙ্গা নিজ দেশে সসম্মানে ফিরতে সক্ষম না হয়।
হার্ভার্ড স্কয়ার এবং পথচারীরা এ আন্দোলনের প্রতি বিষেষ কৌতুহল প্রদর্শন করেন এবং মিয়ানমার প্রশাসনের প্রতি ধিক্কার দেয়। এনআরবি নিউজ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ