Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

রোহিঙ্গা নির্যাতন, উচ্ছেদ অভিযান বন্ধ সহ আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হতে মিয়ানমারের প্রতি যুক্তরাষ্ট্রের আহবান

অনলাইন ডেস্ক পঠিত: 150 বার

প্রকাশিত: September 13, 2017 | 3:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, হোয়াইট হাউজ: রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধ, সকল সম্প্রদায়ের বেসামরিক লোকদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ অভিযানের অবসান এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হতে মিয়ানমারের প্রতি আহবান জানিয়ে এই সহিংস ঘটনার আবারো নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্স বলেন, মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যের বর্তমান সংকটে যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ প্রকাশ করছে। গত ২৫ আগস্ট একটি নিরাপত্তা চৌকিতে হামলার ঘটনার পর সেনা অভিযানে কমপক্ষে তিন লাখ লোক প্রাণ বাচাঁতে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে প্রতিবেশি দেশে আশ্রয় নিয়েছে। ঢাকাস্থ মাকির্ন দূতাবাসের এক বিবৃতিতে হোয়াইট হাউজের মুখপাত্র সারার উদ্ধৃতি দিয়ে আজ বলা হয়, বিপুল সংখ্যক জাতিগত রোহিঙ্গা এবং অন্যান্য সম্প্রদায়ের লোক প্রাণের ভয়ে তাদের ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। নিরাপত্তা বাহিনী এ সকল বেসামরিক লোকদের নিরাপত্তায় কোন ব্যবস্থা নেয়নি। 

বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনী ও তাদের সহায়তায় বেসামরিক লোকদের দ্বারা বিনা বিচারে মানুষ হত্যা, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়া, বেসামরিক লোকদের ঘর বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করা এবং নির্বিচারে গণহত্যা ও ধর্ষনসহ ব্যাপক হারে মানবাধিকার লংঘনের ঘটনায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। বিবৃতিতে হোয়াইট হাউজের এই মুখপাত্র রাখাইন কমিশনের সুপারিশ বাস্তবায়নে নির্বাচিত সরকারের সাথে কাজ করতে সে দেশের নিরাপত্তা বাহিনীর প্রতি আহবান জানান। মুখপাত্র সারা গৃহহারা রোহিঙ্গা শরণার্থীদের জন্য যথাশিগগির মানবিক সহায়তা নিশ্চিত করতে মিয়ানমার সরকারের দেয়া প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় সংবাদ কর্মীদের যেতে অনুমতি দিতে মিয়ানমার সরকারের প্রতি আহবান জানান।

হোয়াইট হাউজের এই মুখপাত্র প্রাণ বাচাঁতে দেশ ছেড়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসা রোহিঙ্গা শরনার্থীদের আশ্রয় দেয়া ও তাদেরকে সকল প্রকার মানবিক সহায়তা দেয়ার জন্য বাংলাদেশ সরকারের উচ্ছসিত প্রশংসা করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ