রোহিঙ্গা নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবিতে নিউইয়র্কে মিয়ানমার স্থায়ী মিশন ঘেরাও, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি, আন্তর্জাতিক আদালতে মামলার হুমকি
ইউএসএনিউজঅনলাইন.কম : মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত গণহত্যা এবং বর্বরোচিত অত্যাচার-নির্যাতন অবিলম্বে বন্ধের দাবিতে নিউইয়র্কে জাতিসংঘে মিয়ানমার স্থায়ী মিশন ঘেরাও, বিশাল বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এসময় মিয়ানমার দূতাবাসে স্মারকলিপিও প্রদান করা হয়। স্থানীয় সময় ৩০ নভেম্বর বুধবার বৃষ্টির মাঝে দুপুর ১২ টা থেকে বেলা ২টা পর্যন্ত ইউনাইটেড আমেরিকানদের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মানবাধিকার-সামাজিকÑসাংস্কৃতিকÑরাজনীতিক সংগঠনসহ দলমত নির্বিশেষে সর্বস্তরের প্রবাসী মুসলমানরা অংশ নেন। বিক্ষোভকারীরা মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা জাতিগোষ্ঠীর ওপর বর্বর অত্যাচার, গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রোহিঙ্গাদের নাগরিক অধিকার এবং তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিতসহ রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আর্কষণ করেন। তারা জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং যুক্তরাষ্ট্রসহ সকল বৃহৎ রাষ্ট্রকে মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের সহযোগিতা এবং এই সংকটের স্থায়ী সমাধানের জন্য আহ্বান জানান।
বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান আইনজীবী মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব ল এর পরিচালনায় এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড রোহিঙ্গা অর্গানাইজেশন ইনক এর প্রেসিডেন্ট মো. মহিউদ্দিন ইউসুফ। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট মানবাধিকার আইনজীবী সানফোর্ড রোবিন স্টিন, মূলধারার রাজনীতিক মেরি সিলভার, জেমস কিগান, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আবদুর রহিম হাওলাদার, সহ সভাপতি ফারুক মজুমদার, বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির সভাপতি আব্দুস সহিদ, বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন, বিশিষ্ট রাজনীতিক-শ্রমিক নেতা আব্দুর রহিম বাদশা, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ স¤্রাট, সাবেক সহ সভাপতি গিয়াস আহমেদ, মূলধারার রজনীতিক হাসান আলী, আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সাধারণ সম্পাদক বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া, ইউনাইটেড ইমাম-উলামা কাউন্সিল ইউএসএ’র সভাপতি মুফতি লুৎফুর রহমান ক্বাসেমী, প্রধান উপদেষ্টা ইমাম মাওলানা যাকারিয়া মাহমুদ, সাধারণ সম্পাদক মাওলানা রশীদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শহীদুল্লাহ, আসসাফা মসজিদের ইমাম মাওলানা রফিক আহমেদ, স্ট্রাস্টিবোর্ড সদস্য ইকবাল আহমেদ মাহবুব, ম্যানহাটন মদিনা মসজিদের ইমাম আবু সুফিয়ান, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট নাসির আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট আলমাস আলী, সাখাওয়াত আলী, নজরুল হক, আবদুল গাফফার চৌধুরী খসরু, মঞ্জুর চৌধুরী জগলুল, আকসাদ আলী বাবুল, রফিকুল ইসলাম চৌধুরী, ড্রামের অর্গানাইজার কাজী ফৌজিয়া, সাংবাদিক ইমরান আনসারী প্রমুখ।
সমাবেশে মানবাধিকার আইনজীবী সানফোর্ড রোবিন স্টিন মিয়ানমারে রোহিঙ্গাদের গণহারে হত্যা-নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে এবিষয়ে মিয়ানমার সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা যায় কিনা বিষয়টি খতিয়ে দেখছেন বলে তার বক্তব্যে উল্লেখ করেন।
সমাবেশে বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর হামলা, নির্যাতন, জ্বালাও পোড়াও, গণহত্যার ঘটনা বিশ্বে সর্বকালের জঘন্যতম ঘটনা। এ হত্যাকান্ডের বিরুদ্ধে বিশ্বের সকল শান্তিকামী মানুষকে রুখে দাঁড়াতে হবে। নির্যাতিত, অসহায় রোহিঙ্গাদের রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান তারা।
বক্তারা মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচির তীব্র সমালোচনা করেন। তারা বলেন, মিয়ানমার সরকার সেখানকার রোহিঙ্গা জনগোষ্ঠীর সকল অধিকার কেড়ে নিচ্ছে। রোহিঙ্গাদের পাইকারীভাবে হত্যা করা হচ্ছে। এসব ঘটনায় নীরব ভূমিকা পালনের জন্য মিয়ানমারের নেত্রী অং সান সুচির নোবেল পুরস্কার ফেরত নেয়ারও আহ্বান জানান তারা।
বক্তারা রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত গণহত্যা এবং নির্যাতন এই মুহূর্তেই বন্ধ করার জন্য মিয়ানমারের সরকারের প্রতি আহ্বান জানান। বিদেশে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফিরিয়ে নেয়ারও আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ এবং সরকারকে বিপন্ন রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে হবে। শুধুমাত্র প্রাণে বাঁচানোর জন্য হলেও বাংলাদেশকে রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় দিতে হবে। বাংলাদেশের সীমান্ত খুলে দেয়ার আহ্বান জানান তারা।
সমাবেশে আয়োজকরা জানান, একই দাবিতে নিউইয়র্কে জাতিসংঘের সামনে (৪৬-৪৭ স্ট্রিট, ফার্স্ট এভিনিউ) আগামী ৬ ডিসেম্বর বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ওই কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান হয়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ