Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

রোহিঙ্গা হত্যার প্রতিবাদে আটলান্টিক সিটিতে প্রতিবাদ

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: September 20, 2017 | 5:52 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মিয়ানমারে  রোহিঙ্গা হত্যার প্রতিবাদে  যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের সাউথ জার্সির বাংলা মিডিয়ার সাংবাদিকদের উদ্যোগে গত আঠারো সেপ্টেম্বর সোমবার রাত নয়টায় আটলান্টিক সিটির মি: স্টেক রেস্টুরেন্টে এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন ঠিকানার স্থানীয় প্রতিনিধি ও এসি বাংলার সম্পাদক মো: আলী খান বাবুল। সাংবাদিক মোঃ শাহীন এর সূচনা বক্তব্যের পর সাংবাদিক মোঃ মনিরুজ্জামান এর সঞ্চালণায় আলোচনায় অংশ নেন মিরাজ খান, জাহাঙ্গির হোসেন ভূঁইয়া, সৈয়দ মোঃ কাউসার, আজিজুল ইসলম ফেরদৌস, ফারুক হোসেন, বেলাল হোসেন, শেখ আমিন ,নূর মোহাম্মদ, এমএ রেজা, খালিদ, রেজাউল ইসলাম খালিদ, ইকবাল হোসেন, আবদুর রফিক, জহিরুল ইসলাম বাবুল, মাহবুবুর রহমান চুননু, সাংবাদিক আকবর হোসেন, সাংবাদিক মোঃ আলী খান বাবুল, সাংবাদিক মোঃ মনিরুজ্জামান, সাংবাদিক মোঃ শাহিন, সাংবাদিক নাসির খান প্রমুখ। মাওলানা আবদুল হাই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
গোলটেবিল বৈঠকে আলোচকরা  বার্মায় রোহিঙ্গা হত্যা বন্ধের জন্য আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের দাবী জানান। তাঁরা  আরো বলেন, মিয়ানমারের রাখাইন এলাকায় সেনাবাহিনী শিশু ও পুরুষদের হত্যা করছে, নারীদের ধর্ষণ করছে, বাড়িঘরে অগ্নিসংযোগ এবং লুঠতরাজ চালাচ্ছে। এই নারকীয় বর্বরতা বন্ধের জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে বিশ্বের শক্তিধর দেশগুলোর কাছে তাঁরা  আহবান জানান। আলোচকরা আরো  বলেন, রোহিঙ্গা গণহত্যা চালিয়ে মিয়ানমার সরকার প্রমাণ করেছে তারা মানবতার দুশমন। তাঁরা বলেন, শান্তিতে নোবেল বিজয়ী অং সান সুচি আজ অশান্তির প্রতীকে রূপ নিয়েছে, তাঁরা তাঁকে ধিক্কার জানান। 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ