Saturday, 31 October 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

রয় মুরকে সমর্থন দিয়ে সমালোচিত হলেন প্রেসিডেন্ট ট্রাম্প

অনলাইন ডেস্ক পঠিত: 124 বার

প্রকাশিত: November 27, 2017 | 1:56 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যৌন হয়রানি কেলেঙ্কারিতে অভিযুক্ত হওয়া সত্বেও অ্যালাবামা রিপাবলিকান সিনেট প্রার্থী পদ থেকে সরে আসেনি রয় মুর এবং এবিষয়ে তাকে সমর্থন করছেন স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার তাই এবিষয়ে ট্রাম্পের দিকে সমালোচনামূলক তীর ছোড়া হয়।

রিপাবলিকান আইনজীবি সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, ডিসেম্বর ১২তে ডেমোক্রেট পার্টির ডুওগ জনের বিপক্ষে রয় মুরের লড়াইয়ে রিপাবলিকান পার্টির অবস্থান শক্ত নয়।
গ্রাহাম আরো বলেন, ‘মুরকে সরিয়ে আনার সিদ্ধান্ত সম্পূর্ন ট্রাম্পের হাতে। প্রেসিডেন্ট হয়তো মুরকে নিয়ে ‘লাইফলাইন’ টস খেলছেন।’

রয় মুরকে সিনেট প্রার্থী পদ থেকে সরে দাড়ানোর জন্য গ্রাহামের সঙ্গে গলা মিলিয়েছেন আরো একজন সিনেটর, রব পোর্টম্যান। রোববার একটি সাক্ষাতকারে রব বলেন, তিনি যদি অ্যালবামার ভোটার হতেন তবে মুরের স্থানে অন্য কাউকে দেখতে চাইতেন। মুরকে রেস থেকে সরে আসার আহ্বান জানান পোর্টম্যান।

সিনেট প্রার্থী রয় মুরের ওপর বেশ কয়েকজন নারী যৌন নির্যাতনের অভিযোগ আনার পর অ্যালাবামার সিনেট পদে মুরের অবস্থান এখন নড়বড়ে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম থেকেই মুরের সমর্থন করছেন। ট্রাম্প নিজেও একসময় এধরণের পরিস্থিতিতে পড়েছিলেন। মুরের ওপর অভিযোগ আসার পর ট্রাম্প বলেছেন, ‘আমাদের উচিৎ মুরের কথাকেও বিবেচনায় রাখা।’

মুর সম্পর্কে অ্যালবামা পার্টি থেকে বলা হয়, ‘মুরের ভবিষ্যৎ এবার অ্যালবামার ভোটাররাই ঠিক করবে।’ যদিও গত সপ্তাহের একটি জরিপে জনের তুলনায় মুরের জনপ্রিয়তা বেশি দেখা গিয়েছে। জরিপে জনের পক্ষে ৪৫ শতাংশ এবং মুরের পক্ষে ৪৭ শতাংশ মানুষ ভোট দেবেন বলে জানিয়েছে। দ্য হিল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ