Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

লন্ডন মিশনে প্রথম নারী হাইকমিশনার সাঈদা মুনার যোগদান

অনলাইন ডেস্ক পঠিত: 150 বার

প্রকাশিত: December 1, 2018 | 11:56 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বৃটেনে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে সাঈদা মুনা তাসনিম যোগদান করেছেন। লন্ডন মিশনের প্রথম নারী হাইকমিশনার মুনা বিদায়ী হাইকমিশনার মো. নাজমুল কাওনাইনের স্থলাভিষিক্ত হলেন। হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। তবে মুনার বৃটেনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে রানীর দেখা পাওয়ার অপেক্ষায় থাকতে হবে। এই শীতেই মুনা রানীর দেখা পাওয়ার চেষ্টায় রয়েছেন। তবে এখনো পরিচয়পত্র পেশের সময় নির্ধারিত হয়নি। নবনিযুক্ত হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম তার নতুন দায়িত্ব নিতে গত সোমবার লন্ডনে পৌঁছান। সেখানে বৃটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের প্রতিনিধি ছাড়াও ভারপ্রাপ্ত হাইকমিশনার মুহাম্মদ জুলকার নাইন, বার্মিংহাম ও ম্যানচেস্টারে নিযুক্ত সহকারী হাইকমিশনারগণ এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান। পেশাদার কূটনীতিক সাঈদা মুনা তাসনিম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)-এর ১১তম ব্যাচের একজন কর্মকর্তা এবং তিনি ১৯৯৩ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগ ও বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। মুনা তাসনিম ১৯৮৮ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ব্যাচেলর অব সায়েন্স (প্রকৌশল) ডিগ্রি লাভ করেন। তিনি লন্ডনের স্কুল অব অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্ট্যাডিজ থেকে পাবলিক পলিসি ও ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাভ করেন। লন্ডনে হাইকমিশনার হিসেবে যোগ দেয়ার আগে তিনি থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। অন্যদিকে লন্ডনে দায়িত্বপালনকারী হাইকমিশনার নাজমুল কাওনাইন থাইল্যান্ডে রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিমের স্থলাভিষিক্ত হয়েছেন। 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV