Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

লসএঞ্জেলে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী আদিবের মর্মান্তিক মৃত্যু, কম্যুনিটিতে শোকের ছায়া

অনলাইন ডেস্ক পঠিত: 183 বার

প্রকাশিত: May 10, 2017 | 7:38 AM

নিউইয়র্ক : লসএঞ্জেলেসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকালেই প্রাণ হারালো তরুণ বাংলাদেশী আমেরিকান আদিব হাসনাত। মৃত্যকালে তার বয়স হয়েছিলো মাত্র ২০ বছর। জানা গেছে, গত ৭ মে রাত ১টা দিকে লসএঞ্জেলেসের ১০ ফ্রিওয়েতে এই সড়ক দুর্ঘটনা ঘটে। ঐ দিন আদিব দাওয়াত খেয়ে বাসায় ফেরার পথে ১০ ফ্রিওয়ের ভিয়া ভারডে অফর‌্যাম্পের কাছাকাছি একাধিক গাড়ির সংঘর্ষে আদিবের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর গাড়ি থেকেই আবিদ ৯১১ কল করে এবং বন্ধু-বান্ধবসহ তার বাবাকে ফোন দেয়। তারপর ফ্রিওয়েতে গাড়ির ক্ষতি দেখার জন্য বাইরে আসলে দ্রুতগতিতে আসা আরেকটি গাড়ি তাকে সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়।

লসএঞ্জেলেস থেকে জাহান হাসান জানান, আদিব হাসানের জন্ম লসএঞ্জেলেসে এবং তার বাবার নাম হাবিব হাসনাত বাদল ও মাতার নাম আকলিমা হাসনাত মিলি। বাংলাদেশে তাদের বাড়ি চট্টগ্রামে।একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে তার বাবা-মা শোকে নিথর। শুধু তার বাবা-মা নয় আদিবের এই অকাল মৃত্যুতে লসএঞ্জেলেসের পুরো বাংলাদেশী কম্যুনিটিতে শোকের ছায়া নেমে আসে। আদিবের নামাজে জানাজা বুধবার ১০ মে (লসএঞ্জেলেস সময়) আসুজায় মসজিদ আল ফাতিহাতে দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। জানাজার পর মনরোভিয়ার লাইভ ওক মরচুয়ারিতে দাফন করা হবে।এনা

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV