লস অ্যাঞ্জেলসে ‘প্রবাসে প্রিয় বাংলাদেশ’-এর আয়োজন ‘বাংলার মুক্তি ও নতুন ভাবনা’ শীর্ষক চ্যারিটি অনুষ্ঠান অক্টোবরে
অক্টোবরে আমেরিকা মাতাবেন জেমস। জারিয়া সলিউশনস বাংলাদেশ ও বিউটিফুল বেঙ্গল ইউএসএ-এর আয়োজনে ১ ও ২রা অক্টোবর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রবাসে প্রিয় বাংলাদেশ’-এর প্রথম আয়োজন ‘বাংলার মুক্তি ও নতুন ভাবনা’ শীর্ষক চ্যারিটি অনুষ্ঠান। এ অনুষ্ঠানে গাইবেন জনপ্রিয় ব্যান্ডতারকা জেমস। অনুষ্ঠানে ফোক সম্রাজ্ঞী মমতাজ ও ক্লোজআপ ওয়ান তারকা বিউটিরও গান পরিবেশন করার কথা রয়েছে। অনুষ্ঠানের বাংলাদেশ অংশের আয়োজক প্রতিষ্ঠান জারিয়া সলিউশনসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সাদাত জানান, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনা প্রবাসী বাঙালি ও তাদের সন্তানদের মধ্যে ছড়িয়ে দিতে এই আয়োজন। দুদিনের অনুষ্ঠানের প্রথম দিনে ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধ থেকে শুরু করে ১৯৭১-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত সময়কে প্রামাণ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হবে। পরদিন দেখানো হবে মুক্তিযুদ্ধ-উত্তর কাল থেকে বর্তমান বাংলাদেশের অগ্রগতির নানা চিত্র। থাকবে গান, নাচ, আবৃত্তি।মানবজমিন
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া